২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কঠোর পরিশ্রম করছি, অবশ্যই সাফল্য আসবে : টাইবু

বাংলাদেশ সফরটা ভালো হলো না জিম্বাবুয়ে সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর। দু ম্যাচ খেলার পরই উরুর পেশিতে টান পড়ায় সিরিজ থেকেই সরে দাঁড়াতে হয়। চোট না সারায় শেষ ম্যাচেও খেলতে পারছেন না। তাবে জয় দিয়েই সিরিজ শেষ করবে জিম্বাবুয়ে -- এমনটাই আশা তার। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দল এবং নিজেকে নিয়ে আশার কথাই শোনালেন টাটেন্ডা টাইবু...

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফরটা ভালো হলো না জিম্বাবুয়ে সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর। দু ম্যাচ খেলার পরই উরুর পেশিতে টান পড়ায় সিরিজ থেকেই সরে দাঁড়াতে হয়। চোট না সারায় শেষ ম্যাচেও খেলতে পারছেন না। তাবে জয় দিয়েই সিরিজ শেষ করবে জিম্বাবুয়ে -- এমনটাই আশা তার। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দল এবং নিজেকে নিয়ে আশার কথাই শোনালেন টাটেন্ডা টাইবু... বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : প্রথম ম্যাচ জিতেও আপনারা সিরিজ হেরেছেন, শেষ ম্যাচে কি আশা করছেন ? টাটেন্ডা টাইবু: শেষ ম্যাচে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। ২০০১-২০০২ মৌসুমে শ্রীলংকায় আমরা ৩৮ রানে আল-আউট হয়েছিলাম। সে ম্যাচে অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিক ও অমি খেলেছি। পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুড়ে দাঁড়াই আমরা। আশা করি এ ম্যাচেও সেভাবেই ফিরবো। বিডিনিউজ: উইকেট দেখে কী বুঝলেন? একদিনের ক্রিকেটে এমন উইকেট বানানো ঠিক? টাইবু: উইকেট যেমনই হোক আমাদের ভালে ক্রিকেট খেলতে হবে। দর্শকরা ভালো খেলা দেখতে চায়। তারা বড় স্কোর, চার-ছক্কা উপভোগ করতে আসে। উইকেট খারাপ হলে পারফর্ম করা কঠিন হয়। তারপরও উইকেট যেমনই হোক ভাল ক্রিকেট খেলার চেষ্টা করা উচিত। বিডিনিউজ: বলতে গেলে বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের কাছেই পরাস্ত হচ্ছে জিম্বাবুয়ে, এমন হওয়ার কারণ কি? টাইবু: আমাদের বাঁহাতি স্পিনার নেই। তাই বাঁহাতি স্পিনারদের খেলতে সমস্যা হচ্ছে। আমাদের অনভ্যস্ততাই বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে জিম্বাবুয়েকে উন্নতি করতে হলে বাংলাদেশের সঙ্গে বেশি বেশি ওয়ানডে খেলতে হবে। বিডিনিউজ: জিম্বাবুয়ের এই দলটা অনেক দিন হলো এক সঙ্গে খেলছে। কিন্তু তেমন উন্নতি হয়েছে কি? টাইবু: উত্থান-পতন থাকে। আমরা এখন খারাপ সময় পার করছি। আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্ব পেতে চাইলে আরো অনেকটা পথ এগিয়ে যেতে হবে। এ জন্য দরকার কিছু সাফল্য। আমরা কঠোর পরিশ্রম করছি, অবশ্যই সাফল্য আসবে। বিডিনিউজ: এবার আপনার প্রসঙ্গে আসি। বাংলাদেশ সফরটা আপনার জন্য কেমন হলো? টাইবু: অবশ্যই হতাশাজনক। ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আবার ইনজুরিতে পড়েছি। নিয়মিত খেলতে পারাটা আনন্দের। আবার যখন ফিরবো অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। বিডিনিউজ: বাংলাদেশের বিপক্ষে খেলতে আপনার কেমন লাগে? টাইবু: বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে অনেক দিন ধরেই খেলছি। ঢাকা লিগেও তাদেরকে মোকাবেলা করেছি সিটি ক্লাবের হয়ে। এখানে খেলাটা আমি খুব উপভোগ করি। বিডিনিউজ: শেষ ম্যাচে খেলছেন? টাইবু: না, এখনো চোট সারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৮১৪ ঘ.