২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

মাত্র ৪৪ রানেই গুটিয়ে গেল সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে পড়ে ২৪.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের বিপক্ষে তাদের সবচেয়ে কম রানের ইনিংসটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 04:09 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ৪৪ রানেই গুটিয়ে গেল সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে পড়ে ২৪.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের বিপক্ষে তাদের সবচেয়ে কম রানের ইনিংসটি। মঙ্গলবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে এবং শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা, ২.৩ ওভারে। শুরুর এই বিপদ তারা আর কাটিয়ে উঠতে পারেনি। পেসার নাজমুলের বোলিং তোপে পড়ে প্রথম ওভারেই ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। দলীয় মাত্র ২ রানের মাথায় ম্যাচের ওভারের পাঁচ নম্বর বলে নাজমুলকে তুলে মারতে গিয়ে আশরাফুলের হাতে সহজ ক্যাচ তুলে দেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা (২)। এরপরের ওভারেই ব্রেন্ডন টেলরকে (০) কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরৎ পাঠান স্পিনার রাজ্জাক। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরও ধরে খেলতে পারেনি জিম্বাবুয়ে। পরের ওভারে নাজমুল এসে আবার আঘাত হানেন। এবার তিনি আরেক বিপদজনক ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রিকে(১) তুলে নেন। এরপরের ওভারে রাজ্জাক তুলে নেন ভারমিউলেনের (৩) উইকেটটি। এখানেই শেষ নয় নাজমুল-রাজ্জাকের সঙ্গে উইকেট শিকারে যোগ দেন আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রও। তিনি মাত্র ১৬ রানের বিনিময়ে মাতসিকেনেরি, চিগুম্বুরা এবং চিবাবাকে ফেরৎ পাঠান সাজঘরে। তার সঙ্গে যোগ দেন অধিানয়ক সাকিব আল হাসানও। সাকিব ৮ রানের বিনিময়ে তুলে নেন আরও ৩ উইকেট। ফলে বাংলাদেশের বিপক্ষে সর্বনিু এবং বিশ্ব ক্রিকেটে পঞ্চম সর্বনিু রানের লক্ষ্য দাঁড় করানোর লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় জিম্বাবুয়েকে। এটিই অবশ্য জিম্বাবুয়ের সর্বনিু রানের ইনিংস নয়। এর আগেও তারা এর কম রানে দু বার অলআউট হওয়ার কৃতিত্ব দেখিয়েছে এবং বিশ্ব ক্রিকেটে সর্বনিু রানের ইনিংসটি তাদেরই। ২০০৪ সালে হারাতেতে তারা শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৫ রানে অল আউট হয়ে এই রেকর্ড গড়ে। দ্বিতীয় সর্বনিু রানের ইনিংসটি কানাডার। তারা ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে অল আউট হয়। তৃতীয় সর্বনিু রানের ইনিংসটি জিম্বাবুয়ের। তারা ২০০১ সালে কলোম্বতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৩৮ রানে অলআউট হয়। চতুর্থ সর্বনিু রানের ইনিংস উপহার দেয় পাকিস্তান। তারা ১৯৯৩ সালে কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়ে যায়। যাই হোক, চলতি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক বাংলাদেশ আজকের ম্যাচটি জিততে পারলে তাদের সিরিজ জয় নিশ্চিত হবে। স্কোয়াড: বাংলাদেশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান (অধি.), মুশফিকুর রহীম, মাহমুদ উল্লাহ রিয়াদ, এনামুল হক জুনিয়র, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন। জিম্বাবুয়ে: মাসাকাদজা, ভারমিউলেন, টেলর, কভেন্ট্রি, ওয়ালার, চিবাবা, মাতসিকেনেরি, চিগুম্বুরা, ক্রেমার, প্রাইস, জার্ভিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১১২৪ ঘ.