ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা থাকার পর আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন নম্বর ম্যাচে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার ব্যাট করে ১ উইকেট খুইয়ে ১৯ রান করেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরকে (২) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন পেসার নাজমুল হোসেন।
যাই হোক, এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরির্তন আছে। অলরাউন্ডার ডলার মাহমুদের পরিবর্তে বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র দলে ফিরেছেন। অন্যদিকে উইকেটরক্ষক তাতেন্দা তাইবুর পরিবর্তে জিম্বাবুয়ে দলে ঢুকেছেন ফরস্টার মুতিজাওয়া। তাইবু গত ম্যাচে কুচকির চোটে পড়েন।
১-১ এ সমতা থাকার কারণে আশা করা হচ্ছে তিন নম্বর ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
স্কোয়াড:
বাংলাদেশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান (অধি.), রাকিবুল হাসান, মুশফিুকর রহীম, মাহমুদ উল্লাহ, নাইম ইসলাম, এনামুল জুনিয়র, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন।
জিম্বাবুয়ে: মাসাকাদজা, চিবাবা, টেইলর, কভেন্ট্রি, মাতসিকেনেরি, চিগুমবুরা, মুতিজাওয়া, ওয়ালার, ক্রেমার, প্রাইস, জার্ভিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৫৪ ঘ.
bdnews24