২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই প্রিমিয়ার লিগ শুরু আবাহনী,মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের উদ্বোধনী দিনে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও সূর্যতরুণ ক্লাব। আবাহনী ৮ উইকেটে কলাবাগান ক্রীড়া চক্রকে, মোহামেডান ৫ উইকেটে ভিক্টোরিয়া স্পোর্টিংকে এবং সূর্যতরুণও ৫ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের উদ্বোধনী দিনে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও সূর্যতরুণ ক্লাব। আবাহনী ৮ উইকেটে কলাবাগান ক্রীড়া চক্রকে, মোহামেডান ৫ উইকেটে ভিক্টোরিয়া স্পোর্টিংকে এবং সূর্যতরুণও ৫ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। বিকেএসপি মাঠে ১১০ রানেই (৩৯.৫ ওভার) গুটিয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্র। সর্বোচ্চ ৫৭ রান করেন জুবায়ের আহমেদ। ৪ উইকেট করে নেন শুভাশিষ রায় (৮/৩৫) ও রবিউল ইসলাম (৪/২২)। জবাবে রনি তালুকদারের অপরাজিত ৬৬ ও সগির হোসেনের ১৯ রানে ২০.৫ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কামরুল ইসলাম ৩৩, মির আরস্লান ৩৯, আবুল বাশার ৩২ ও আরাফাত সালাউদ্দিন ৪৯ করলে ৪৭ ওভারে ১৯১ রান তোলে ভিক্টোরিয়া। মোহামেডানের নাবিল সামাদ (৩/২০) ও মার্শাল আয়ুব (৩/৩০) নেন তিনটি করে উইকেট। মোহামেডান ৪১.১ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায়। আফতাব আহমেদ ৫৩ ও মার্শাল আয়ুব অপরাজিত থেকে যান ৭১ রান করে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রান তোলে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের পক্ষে অপরাজিত ৫৩ রান করেন মনোয়ার হোসেন। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন সূর্যতরুণের মনোয়ার আলম। পরে ৩৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই ১৬৬ রান তুলে জয় নিশ্চিত করে সূর্যতরুণ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার হার না মানা ৫৬ ও আরেক সাবেক অধিনায়ক রাজিন সালেহ খেলেন ৩১ রানের ইনিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৪ ঘ.