২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদ অনেকটাই সামলে নিয়েছে জিম্বাবুয়ে

আব্দুর রাজ্জাকের জোড়া আঘাতে যে টালমাটাল অবস্থা হয়েছিল তা অনেকাই সামলে নিয়েছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৪২ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ২০৪। রাজ্জাক ছাড়াও দুটো করে উইকেট পেয়েছেন নাঈম ইসলাম ও মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুর রাজ্জাকের জোড়া আঘাতে যে টালমাটাল অবস্থা হয়েছিল তা অনেকাই সামলে নিয়েছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৪২ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ২০৪। রাজ্জাক ছাড়াও দুটো করে উইকেট পেয়েছেন নাঈম ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে অনায়াসেই বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন মাসাকাদজা আর চিবাবা। কিন্তু স্কোর যখন ৫৯ তখনই মাসাকাদজাকে (৩১ বলে ৩৪) এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাঈম ইসলাম। তারপর টেলরের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে তোলেন চিবাবা। ওই ৯৬ রানেই একে একে ফিরে যেতে হয় চিবাবা (৩৯), টেলর (২১) ও কভেন্ট্রিকেও (০)। ১ উইকেটে ৯৬ থেকে দেখতে দেখতেই স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৯৬! চিবাবাকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তারপরই আব্দুর রাজ্জাকের জোড়া আঘাত। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে অবশ্য বিপদ অনেকটাই সামলে নিয়েছে জিম্বাবুয়ে। টাইবুর সঙ্গে মিলে দলকে ৩৪ রান এনে দেয়ার পর আশরাফুলের দ্বিতীয় শিকার হন কভেন্ট্রি। ষষ্ঠ উইকেটে ওয়ালার-টাইবু জুটি তুলেছে ৫৪ রান। টাইবুকে ফিরিয়ে জুটি ভেঙ্গেছেন নাঈম ইসলাম। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত দ্বিতীয় ম্যাচে দু দলেই এসেছে একটি করে পরিবর্তন। নিয়মিত অধিনায়ক প্রসপার উৎসেয়া খেলতে পারছেন না বলে আজ জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন মাসাকাদজা। উৎসেয়ার জায়গায় সুযোগ দেয়া হয়েছে ম্যালকম ওয়ালারকে। এদিকে পেসার রুবেল হোসেনের জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন। স্কোয়াড: বাংলাদেশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, নাজমুল হোসেন। জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চামু চিবাবা, ব্রেন্ডন টেইলর, টাটেন্ডা টাইবু, চার্লস কভেন্ট্রি, স্টুয়ার্টস মাৎসিকেনেরি, এলটন চিগুম্বুরা, গ্রায়েম ক্রেমার, ম্যালকম ওয়ালার, রে প্রাইস, কাইল জার্ভিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৭৩০ ঘ.