ঢাকা, অক্টোবর ২৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার ব্যাট করে তারা বিনা উইকেটে ৩০ রান করেছে। ২৩ রানে মাসাকাদজা এবং ৭ রানে চিবাবা ব্যাট করছেন।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা জিম্বাবুয়ের পক্ষে এদিন টস করতে আসেন হ্যামিল্টন মাসাকাদজা। কারণ তাদের নিয়মিত অধিনায়ক প্রসপার উৎসেয়া চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না।
প্রথম ওয়ানডেতে চোট পাওয়া উৎসেয়ার বদলে এদিন মাঠে নেমেছেন ম্যালকম ওয়ালার। এ ম্যাচে বাংলাদেশ দলেও একটি পরিবর্তন এসেছে। পেসার রুবেল হোসেনের বদলে দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন।
স্কোয়াড:
বাংলাদেশে: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান (অধি.), মুশফিকুর রহীম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, নাজমুল হোসেন।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধি.), চামু চিবাবা, ব্রেন্ডন টেইলর, তাতেন্দা তাইবু, চার্লস কভেন্ট্রি, স্টুয়ার্টস মাৎসিকেনেরি, এলটন চিগুম্বুরা, গ্রায়েম ক্রেমার, ম্যালকম ওয়ালার, রে প্রাইস, কাইল জার্ভিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৪২ ঘ.
bdnews24