২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

প্রথম ম্যাচটা জমলেও পরের দুটোতে ইংল্যান্ড অনূর্ধ-১৯ দলকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ অনূর্ধ - ১৯। মঙ্গলবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে সফরকারী দলকে ৮৭ রানে হারিয়েছে তারা। এর ফলে সাত ম্যাচ সিরিজে ৩-০'তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচটা জমলেও পরের দুটোতে ইংল্যান্ড অনূর্ধ-১৯ দলকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ অনূর্ধ - ১৯। মঙ্গলবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে সফরকারী দলকে ৮৭ রানে হারিয়েছে তারা। এর ফলে সাত ম্যাচ সিরিজে ৩-০'তে এগিয়ে গেল স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানেই প্রথম ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তারপরও পরের ব্যাটসম্যানদের কল্যাণে শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৫১। নূরুল হাসান ৪০, তাসমুল হক ৬৬, মাহমুদুল হাসান ৩৫ ও আলাউদ্দিন বাবু করেন ২৮ রান। জবাবে সফরকারীদের উদ্বোধনী জুটি ৪৬ রান তুলেও জয় এনে দিতে পারেনি সফরকারীদের। ১৬৪ রানে অল-আউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাইকেল বেটস। মাহমুদুল হাসান ও সাব্বির রহমান নেন তিনটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪৭ ঘ.