২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণ শুরু করেছে আইসিসি দল

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণ করছেন আইসিসির ১০ সদস্যের পর্যবেক্ষক দল। সোমবার সকালে ঢাকা এসেই কাজে নেমে পড়েছেন তারা। প্রথম দিন খতিয়ে দেখলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণ করছেন আইসিসির ১০ সদস্যের পর্যবেক্ষক দল। সোমবার সকালে ঢাকা এসেই কাজে নেমে পড়েছেন তারা। প্রথম দিন খতিয়ে দেখলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর স্টেডিয়াম দেখার পর সন্তুষ্টই মনে হয়েছে আইসিসি পর্যবেক্ষকদের। মিরপুর স্টেডিয়াম পর্যবেক্ষণ শেষে বিকেলে বিকেএসপি পরিদর্শনে যান তারা। ২০১১-র ক্রিকেট বিশ্বকাপে প্র্যাকটিস ভেন্যু হিসেবে বেছে নেয়া হতে পারে বিকেএসপিকে। সে জন্যই আইসিসি পর্যবেক্ষক দলের সেখানে যাওয়া। বুধবার তারা ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং পরের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যবেক্ষণে যাবেন। আইসিসি চূড়ান্ত অনুমোদন দিলে এই তিনটি ভেন্যুতেই বিশ্বকাপের খেলা হবে। বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, আইসিসির পাঁচটি বিভাগের কর্মকর্তারা ভেন্যু পরিদর্শন করছেন। এর মধ্যে আছে মিডিয়া বিভাগ, মাদক বিরোধী ও নিরাপত্তা বিভাগ, ইভেন্ট ম্যানেজমেন্ট, কমার্শিয়াল, হসপিটালিটি ও গ্রাউন্ডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৫ ঘ.