২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকাডেমি দলের ক্যাম্প ডেকেছে বিসিবি

জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে জিপি-বিসিবি অ্যাকাডেমি দলের ক্রিকেটারদের শনিবার ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় দলের ম্যাচ প্র্যাকটিসের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটার মধ্যে অ্যাকাডেমি দলের ক্রিকেটারদের অ্যাকাডেমি ভবনে কোচ রুয়ান কালপাগের কাছে রিপোর্ট করতে বলেছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে জিপি-বিসিবি অ্যাকাডেমি দলের ক্রিকেটারদের শনিবার ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জিম্বাবুয়ে সিরিজের আগে জাতীয় দলের ম্যাচ প্র্যাকটিসের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটার মধ্যে অ্যাকাডেমি দলের ক্রিকেটারদের অ্যাকাডেমি ভবনে কোচ রুয়ান কালপাগের কাছে রিপোর্ট করতে বলেছে বিসিবি। অ্যাকাডেমি দলের ক্রিকেটাররা হলেন- অধিনায়ক মার্শাল আয়ুব, সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার, হামিদুল ইসলাম, মেশিক রহমান, সাকলাইন সজীব, ইমন আহমেদ, শফিউল ইসলাম, মুক্তার আলী, তানভির হায়দার, আরিফুল হক, নাসির হোসেন, সানজামামুল ইসলাম ও ফরহাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৩ ঘ.