ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শনিবার চতুর্থ রাউন্ডের খেলায় জয় পেয়েছে ওল্ডডিডিএইচএস ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। টানা চার ম্যাচ জিতে প্রথম দল হিসেবে 'বি' গ্র"প থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে গাজী ট্যাঙ্ক।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৩ রানে হারায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে গাজী ট্যাঙ্ক। নাজিমুদ্দিন ৪৬ (৪১ বল), শাহরিয়ার নাফিস ২৬ (২৯ বল) রান করেন। ২৭ রানে ৩ উইকেট নেন কলাবাগানের নাজমুস সাদাত।
জবাবে ১০২ (১৮.৪ ওভার) রান তুলতেই অল-আউট হয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্র। ৪১ বলে ৪০ রান করেন রকিবুল হাসান। ৩.৪ ওভারে ১১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন জাতীয় দলের স্পিনার নাঈম ইসলাম। ২২ রানে ৩ উইকেট পেয়েছেন অলক কাপালি।
অন্যদিকে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। ধানমন্ডি স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলকে ২৪ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় ওল্ডডিওএইচএস। জবাবে ১৭.৫ ওভঅরে মাত্র ৭৩ রানেই অল-আউট হয় ক্রিকেট কোচিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৮০৮ ঘ.
bdnews24