২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে অধিনায়ক থাকতে রাজি ইউনিস

ইউনিস খানকে পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি করানোর জন্য তার সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

লাহোর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিস খানকে পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি করানোর জন্য তার সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র চেয়ারম্যান। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, দু'জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে পুরো তথ্য কয়েকদিনের মধ্যে জানানো হবে। স্থানীয় প্রচার মাধ্যমের অসমর্থিত খবরে বলা হয়, মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেয়া পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইউনিস খান বাটকে কয়েকটি শর্ত দিয়েছেন। জানিয়েছেন, শর্তগুলো মেনে নিলেই কেবল তিনি অধিনায়কত্বে ফিরবেন। প্রধান শর্ত, ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক রাখা। এছাড়া টিম ম্যানেজম্যান্টের কয়েকনের প্রতি অসন্তোষ প্রকশ করেছেন ইউনিস। তাদের অপসারণও দাবি করেছেন তিনি। ম্যাচ গড়াপেটার অভিযোগে এ সপ্তাহের প্রথম দিকে জাতীয় পরিষদের ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটিতে শুনানির সময় পদত্যাগ পত্র জমা দেন ইউনিস। কিন্তু পিসিবি চেয়ারম্যান পদত্যাগ পত্র গ্রহণ করেননি। এর আগে স্থায়ী কমিটির প্রধান জামশেদ দাস্তি টেলিভিশনে অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ইচ্ছা করে হারার তথ্য-প্রমাণ তার কাছে আছে। সে সময় পিসিবিতে পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন কিছু নয়। এ অভিযোগে সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তি দেয়ার নজির রয়েছে। এছাড়া ১৯৯৯-এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর থেকে নিজেদের দেশে পাকিস্তানি ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন ওঠার ঘটনাও ঘটেছে অনেকবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১০৭ ঘ.