লন্ডন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরে নাও আসতে পারেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। এক সাক্ষাতকারে এ রকমই ইঙ্গিত দিয়েছেন তিনি।
সেই সঙ্গে স্ট্রাউস একথাও বলেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ইংল্যান্ড দলের দেশে ফেরার পর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ সফরে স্ট্রাউসসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
দু'টি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য ফেব্র"য়ারি-মার্চে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১০৫ ঘ.
bdnews24