২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছর পর ইডেন গার্ডেনসে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

প্রায় তিন বছর পর কলকাতার ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারত। শ্রীলঙ্কা ভারত সফর শুরু করবে নভেম্বরে। এ সফরে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি- টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নয়া দিল্লী, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় তিন বছর পর কলকাতার ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারত। শ্রীলঙ্কা ভারত সফর শুরু করবে নভেম্বরে। এ সফরে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি- টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। টেস্ট তিনটি হবে মুম্বাই, কানপুর ও আহমেদাবাদে। মোহালি ও নাগপুরে হবে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ। ইডেনেরটি ছাড়া বাকি চারটি একদিনের ম্যাচ হবে কটক, রাজকোট, বিশাখাপট্টনম ও নয়া দিল্লীতে। শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনসে সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিল ২০০৭ সালের ফেব্র"য়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৪০ ঘ.