জোহানেসবার্গ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে খুব বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি পাকিস্তান। টস জিতে উমর আকমলের ৫৫ এবং মোহাম্মদ ইউসুফের ৪৫ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৩ রান করেছে ইউনিস খানের দল। ৪৪ রানে ৪ উইকেট নেন বাটলার আর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি নেন ৪৩ রানে ৩ উইকেট। এই দুজনের দুর্দান্ত বোলিংয়ের কারণেই পাকিস্তানের ইনিংসটা বেশি বড় হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০০৫৫ ঘ.
bdnews24