ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটে একই কোচিং পদ্ধতি চালু করতে কোচিং ম্যানুয়েল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবি কার্যালয়ে কোচিং ম্যানুয়েলের মোড়ক উুোচন করা হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সহায়তায় 'বাংলাদেশ ক্রিকেট কোচ' শিরোনামে এই ম্যানুয়েল তৈরি করে বিসিবির ক্রীড়া শিক্ষা বিভাগ। মোড়ক উুোচন অনুষ্ঠানে জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স বলেন,"বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে এই কোচিং ম্যানুয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন একটি ম্যানুয়েল তৈরি করা কঠিন কাজই বটে। এর নির্দেশনা মেনে চললে কোচ এবং ক্রিকেটার দু'পক্ষেরই উপকারে আসবে।"
কোচিং ম্যানুয়েল সম্পর্কে জানাতে গিয়ে বিসিবির ক্রীড়া শিক্ষা বিভাগের উপ-ব্যবস্থাপক আশফাকুল ইসলাম বাপ্পি বলেন,"দেশের ক্রিকেটে সবার ভাষা যাতে এক হয় সে লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। দেশের সকল ক্রিকেট কোচকে বিনামূল্যে এই কোচিং ম্যানুয়েল সরবরাহ করা হবে। আশা করি, তারা এতে উপকৃত হবেন।" তিনি আরো বলেন," ক্রিকেট কোচিংয়ের আদ্যোপ্রান্ত সবই অন্তর্ভুক্ত করা হয়েছে এই ম্যানুয়েলে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯১৯ ঘ
bdnews24