ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
ছয়টি দেশের ১২ ক্রিকেটারকে নিয়ে গঠন করা হয়েছে দলটি। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় দলনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
দলের সদস্যরা হলেন গৌতম গম্ভির (ভারত), অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), শচীন টেন্ডুলকার (ভারত), থিলান সামারাবীরা (শ্রীলঙ্কা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটকিপার), সাকিব আল হাসান (বাংলাদেশ), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ড্যাল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), হারভাজন সিং (ভারত, দ্বাদশ ব্যক্তি)।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৫ ঘ.
bdnews24