ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্র্যান্ট ইলিয়টের জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ড দলে স্থান পেয়েছেন অলরাউন্ডার স্কট স্টাইরিস। ইংল্যান্ডের বিপক্ষে গ্র"প ম্যাচে আঙ্গুলে চোট পাওয়ায় ইলিয়টকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবারের মধ্যেই ভারতে থেকে জোহানেসবার্গ পৌছে যাবেন স্কট স্টাইরিস। তিনি সর্বশেষ একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন গত মার্চে। আসন্ন টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি হিসেবে ভারতে ডেকান চার্জাস'র হয়ে অনুশীলন করছিলেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ১৫৭ ম্যাচ খেলে স্টাইরিস ৩২.৫৮ গড়ে ৪৭০৯ রান করেছেন। ৩৪.৪৯ গড়ে উইকেট নিয়েছেন ১২২ টি।
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৩৬ ঘ.
bdnews24