২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভির ও ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে টপকে এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। তবে একেবারে বঞ্চিত হননি ধোনি ও গম্ভির। একদিনের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ধোনি। টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন গম্ভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

লন্ডন, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভির ও ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে টপকে এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। তবে একেবারে বঞ্চিত হননি ধোনি ও গম্ভির। একদিনের ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ধোনি। টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন গম্ভির। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার দেয়া হয়। ২৭ বছরের অস্ট্রেলীয় ক্রিকেটার জনসন ১৭টি টেস্টে ৮০ উইকেট নিয়েছেন। ২০০৯ সালে টেস্টে জনসনই সবচেয়ে বেশি উইকেট শিকার করেন। শুধু তাই নয়, ৩০.০৯ গড়ে ৬৩২ রানও করেছেন। গত বারো মাসে ১৬টি একদিনের ম্যাচ খেলে জনসন ২৪.২৫ গড়ে ২৮টি উইকেট নিয়েছেন। পুরস্কার পেয়ে আনন্দিত জনসন বলেন, "আমি অভিভূত। গত বারো মাস আমাদের দারুণ কেটেছে। সা