২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বোর্ডের কাছে অবসরের চিঠি দিয়েছেন ৬ ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ বাংলাদেশের সাবেক ও বর্তমান ১৪ জন তারকা ক্রিকেটার যোগ দিতে পারেন --- বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ভেসে বেড়াচ্ছে গুঞ্জনটা। আর খুব সম্ভবত সত্যি হতে যাচ্ছে সেটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এ বাংলাদেশের সাবেক ও বর্তমান ১৪ জন তারকা ক্রিকেটার যোগ দিতে পারেন --- বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ভেসে বেড়াচ্ছে গুঞ্জনটা। আর খুব সম্ভবত সত্যি হতে যাচ্ছে সেটা। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অবসরের চিঠি পাঠিয়েছেন ৬ জন ক্রিকেটার। বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান হাবিবুল বাশার, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা, ধীমান ঘোষ ও মোশাররফ হোসেন রুবেল ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো চিঠিতে কিছু দিনের জন্য আন্তর্জাতিক এবং ঘরোয়া দু ধরনের ক্রিকেট থেকেই অব্যাহতি চেয়েছেন। ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি এখনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/এমএম/১৬৩০ঘ.