২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাম্বুলায় ড্র করেছে একাডেমী দল

অধিনায়ক নাইম ইসলামের হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচটি ড্র করেছে জিপি-বিসিবি একাডেমী দল। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পেলেও শনিবার ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে চারদিনের এ ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অধিনায়ক নাইম ইসলামের হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচটি ড্র করেছে জিপি-বিসিবি একাডেমী দল। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পেলেও শনিবার ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে চারদিনের এ ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে গিয়েছিল সফরকারীরা। ৩৬ রানেই পাঁচ উইকেট পড়ে গিয়েছিল তাদের। নাইমের ৮২ রানের ইনিংসটির সুবাদে শেষ পর্যন্ত ১৯০ রান করতে সক্ষম হয় তারা। ১৮৩ বলের এই ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে। সাত ও আট নম্বরে নামা সোহরাওয়ার্দি শুভ (২৯) আর উইকেটকিপার আশিকুল ইসলাম (২৬) তাকে দিয়েছেন প্রয়োজনীয় সঙ্গ। শেষ বিকেলের জয়ের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট ডেভেলপমেন্ট স্কোয়াডের টার্গেট দাঁড়িয়েছিল ২৭ ওভারে ২৩৫ রান। ১২ ওভারে ২ উইকেটে ৩২ রান তোলার পর ড্র মেনে নিয়েছে তারা। আগের দিনের ৬ উইকেটে ৩৭৬ রান নিয়ে ব্যাট করতে নেমে সকালে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ৩৯৭ রানে। জিপি বিসিবি একাডেমীর পক্ষে মাহবুবুল আলম, জিয়াউর রহমান ও মার্শাল আইয়ুব দুটি করে এবং শুভ, ফরহাদ হোসেন এবং রুবেল হোসেন একটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে জিপি বিসিবি একাডেমী করেছিল ৪৪১ রান। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৫ ঘ.