ঢাকা, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা সফরে প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে জিপি-বিসিবি একাডেমী দলের। বুধবার শ্রীলঙ্কার ডেভলপমেন্ট দলের বিপক্ষে রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচে শামসুর রহমান শুভর দারুণ এক সেঞ্চুরিতে ভালো অবস্থানে পৌঁছে গেছে তারা। টস হেরে ব্যাট করতে নামা একাডেমী দলের প্রথম দিন শেষে সংগ্রহ ৫ উইকেটে ৩৩৯ রান।
শামসুরের ১২৫ রানের দারুণ এক ইনিংসই একাডেমী দলের শক্ত জায়গায় পৌঁছে যাওয়ার সবচেয়ে বড় কারণ। ৭৮ রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মার্শাল আইয়ুব। এছাড়া ইমরুল কায়েস ৪৫, মাহবুবুল ২৪ ও নাঈম ইসলাম ২০ রান করে আউট হয়েছেন। দিনশেষে অপরাজিত ছিলেন সোহরাওয়ার্দী শুভ ও ফরহাদ হোসেন। দু জনেরই ১৫ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৫ঘ.
bdnews24