২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কবলে ভারত শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে

বৃষ্টির কবলে পড়ে একদিন পিছিয়ে গেছে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটা (বাংলাদেশ সময় বিকেল তিনটা) থেকে শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ, কিন্তু কলম্বোয় সকাল থেকে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা শুরুই হতে পারেনি। আম্পায়াররা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন বুধবার রিজার্ভ ডেতে এই ম্যাচ আয়োজনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

কলম্বো, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৃষ্টির কবলে পড়ে একদিন পিছিয়ে গেছে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটা (বাংলাদেশ সময় বিকেল তিনটা) থেকে শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ, কিন্তু কলম্বোয় সকাল থেকে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা শুরুই হতে পারেনি। আম্পায়াররা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন বুধবার রিজার্ভ ডেতে এই ম্যাচ আয়োজনের। প্রথম ম্যাচে হারলেও তিন ম্যাচ শেষে পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ম্যাচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯১৫ ঘ.