জোহানেসবার্গ, ২২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গুঞ্জনটা ছিল অস্ট্রেলিয়াকে ঘিরে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা নয় পাকিস্তানকে চমকে দিয়ে আইসিসি ট্রফি থেকে দল প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার জোহানেসবার্গে আইসিসি টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পর ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়ে দিয়েছে, আগামী মাসে পাকিস্তানে ওই টুর্নামেন্ট আয়োজিত হলে তারা দল পাঠাবে না সেখানে। আইসিসির কাছে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছে তারা।
প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লাগাতের নেতৃত্বে আইসিসির ওই প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেছিল ওই সভায়। তবে প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার একটি সরকারি প্রতিবেদনসহ বিভিন্ন সূত্র থেকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরো কয়েকটি প্রতিবেদনও বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএসএ।
"বিস্তারিত আলোচনা ও মত বিনিময়ের পর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই সময়ে পাকিস্তানে দল পাঠানো হবে না"
bdnews24