২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নেমে পড়ছে বাংলাদেশ

গত কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ায় 'সেরা প্রতিভাবানদের দল' হিসেবে বিবেচিত হয়ে আসছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস, সংক্ষেপে যেটা এআইএস নামেই পরিচিত। সোমবার ডারউইনের গার্ডেন্স ওভালে এআইএসের সঙ্গে ম্যাচ দিয়েই 'মিশন অস্ট্রেলিয়া' শুরু হচ্ছে বাংলাদেশ দলের। একই দলের সঙ্গে ২০, ২৩ ও ২৫ আগস্ট আরো তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে মোহাম্মদ আশরাফুলদের। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, ১৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ায় 'সেরা প্রতিভাবানদের দল' হিসেবে বিবেচিত হয়ে আসছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস, সংক্ষেপে যেটা এআইএস নামেই পরিচিত। সোমবার ডারউইনের গার্ডেন্স ওভালে এআইএসের সঙ্গে ম্যাচ দিয়েই 'মিশন অস্ট্রেলিয়া' শুরু হচ্ছে বাংলাদেশ দলের। একই দলের সঙ্গে ২০, ২৩ ও ২৫ আগস্ট আরো তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে মোহাম্মদ আশরাফুলদের। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। এই এআইএস দলের অনেকের কাছেই বাংলাদেশ একেবারে নতুন কোনো প্রতিপক্ষ নয়। এমনকি বাংলাদেশের মাটিতে খেলে যাওয়ার অভিজ্ঞতাও আছে কারো কারো। ২০০৪ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে যুব বিশ্বকাপের প্লেট ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজনই আছেন এআইএস দলে। এই দলের বিপক্ষে খেলে ওয়ানডে সিরিজের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই হয়ে যাওয়ার কথা। ২৭ আগস্ট বাংলাদেশের পঞ্চম ও শেষ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি চিফ মিনিস্টারস একাদশ। বাংলাদেশ অধিনায়ক আশরাফুলও অস্ট্রেলিয়ায় পৌছে এই প্রস্তুতি ম্যাচগুলোর কথা বলেছেন আলাদা করে, "আমরা সিরিজ শুরুর একটু আগেই আমরা এখানে চলে এসেছি। ওয়ানডের আগে পাঁচটি প্রস্তুতি ম্যাচ এখানকার কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণাই দেবে আমাদের।" তবে প্রথম প্রস্তুতি ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রামে রাখতে পারে বাংলাদেশ শিবির। আর দু'দল ১২ জন করে খেলানোর সমঝোতায়ও পৌছাতে পারে। আশরাফুলের চিন্তা অবশ্য ঘুরপাক খাচ্ছে দলের ব্যাটিংকে ঘিরে। সেটা তার কথায়ও বেশ বোঝা যাচ্ছে, "এই ম্যাচে আমরা এক-দু'জন বাড়তি ব্যাটসম্যান খেলানোর চেষ্টা করবো।" তবে প্রস্তুতি ম্যাচের মাঠ নয়, রোববার সকালে বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে ওয়ানডে সিরিজের ভেন্যু মারারা ওভালে। যেটি এখন টিওআই স্টেডিয়াম নামেও পরিচিত। যেখানে এদিন স্থানীয় কয়েকটি ক্লাবের পেসাররা এসেছিলেন নেটে বল করতে। এবং এদের কয়েকজনের গতিও ছিল ভীতিজাগানিয়া। তাদের ভালোভাবেই সামলানো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রকিবুল হাসান একটু ঝামেলায় পড়েছিলেন। নাজমুল হোসেনের লাফিয়ে ওঠা বলে আঙ্গুলে চোট পাওয়ায় তাকে নিতে হয়েছে বরফ চিকিৎসাও। তবে এই চোট তেমন গুরুতর কিছু নয়। তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.