লন্ডন, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক হিসেবে অভিষেকটা স্মরণীয়ই করে রাখলে কেভিন পিটারসেন। নতুন অধিনায়কের নেতৃত্বে প্রথম টেস্টেই দারুণ একটা জয় পেয়েছে ইংল্যান্ড দল। ওভাল টেস্টের শেষ দিনে সোমবার পিটারসেনের জন্মভূমি দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে তারা। কিন্তু এই জয়টা তাদের জন্য কেবলই সান্ত্বনাসূচক, কারণ চার ম্যাচের এই সিরিজটা জিতে নেওয়া এর আগেই নিশ্চিত করে রেখেছে সফরকারীরা।
জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৯৭ রান, দুই ওপেনার অ্যান্ড্র স্ট্রাউস আর নিক কুক মিলেই তুলে নিয়েছেন তার মধ্যে ১২৩ রান। ১০৬ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করা কুককে ফিরিয়ে দিয়ে পল হ্যারিস এই জুটি ভাঙার পর খানিকটা লড়াইয়ে ফিরেছিল দক্ষিণ আফ্রিকানরা। পর পর দু ওভারে ইয়ান বেল (৪) আর স্ট্রাউসকে (৫৮) হারিয়ে বিপদেই পড়েছিল ইংল্যান্ড। তবে চতুর্থ উইকেটে পল কলিংউডের (২৫*) সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে সেটা সামাল দিয়েছেন পিটারসেন। জয়টা অবশ্য দেখে যেতে পারেননি তিনি, ১৩ রান করে আউট হয়ে গেছেন জয় থেকে ১৫ রান দূরে থাকতে। তবে অ্যান্ড্রু ফ্লিন্টফকে (১১*) সঙ্গে নিয়ে চা-বিরতির আগেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন কলিংউড।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা : ১৯৪ ও ৩১৮
ইংল্যান্ড : ৩১৬ ও ১৯৮/৪ (স্ট্রাউস ৫৮, কুক ৬৭, বেল ৪, পিটারসেন ১৩, কলিংউড ১৩*, ফ্লিন্টফ ১১*; মরকেল ০/৪৩, এনটিনি ২/৫৫, হ্যারিস ২/৫৬, নেল ০/২১, ক্যালিস ০/১০)
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ২-১ ম্যাচে জয়ী
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩১৯ঘ.
bdnews24