২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টন টেস্টে খেলবেন ক্যালিস

সময়টা তেমন ভালো যাচ্ছে না জ্যাক ক্যালিসের। ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার আর সব ব্যাটসম্যান রান পেলেও তিনি চরমভাবে ব্যর্থ। তিন ইনিংসে মাত্র ২৪ রান করা ক্যালিসের সামনে এজবাস্টন টেস্ট মিস করার আশঙ্কাও জেগেছিল। তবে সেই আশঙ্কা থেকে এই সময়ের সেরা অলরাউন্ডার এখন মুক্ত। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজমেন্ট জানিয়েছে বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ক্যালিসের খেলতে কোনো সমস্যা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

বার্মিংহাম, ইংল্যান্ড, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়টা তেমন ভালো যাচ্ছে না জ্যাক ক্যালিসের। ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার আর সব ব্যাটসম্যান রান পেলেও তিনি চরমভাবে ব্যর্থ। তিন ইনিংসে মাত্র ২৪ রান করা ক্যালিসের সামনে এজবাস্টন টেস্ট মিস করার আশঙ্কাও জেগেছিল। তবে সেই আশঙ্কা থেকে এই সময়ের সেরা অলরাউন্ডার এখন মুক্ত। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজমেন্ট জানিয়েছে বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ক্যালিসের খেলতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিন দিনের এক ম্যাচে শনিবার অনামিকায় ব্যথা পান ক্যালিস। সেই চোটের জন্যই এজবাস্টন টেস্টে খেলার ব্যাপারে সংশয়ে ছিলেন তিনি। কিন্তু সব সংশয় কেটে গেছে সোমবার সকালে। সতীর্থদের সঙ্গে পূর্ণোদ্যমে প্র্যাকটিস করেছেন ক্যালিস। দক্ষিণ আফ্রিকা দলের এক জন মুখপত্র জানিয়েছেন, "জ্যাক (ক্যালিস) এখন শতভাগ সুস্থ আছে। সে এজবাস্টনে নেট প্র্যাকটিস করেছে আর প্র্যাকটিস সেশনের পুরোটাতেই অংশ নিয়েছে।" ব্যথা পেলেও বাংলাদেশ 'এ' দলের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস ভালোই হয়েছে ক্যালিসের। প্রথম ইনিংসে ৭০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে ব্যথা পাওয়ার আগে ৫৫ রান করেছেন তিনি। ক্যালিস থাকায় এজবাস্টনে মাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হচ্ছে প্রোটিয়াদের। হেডিংলিতে ১০ উইকেটে জয় পাওয়া দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলায় এজবাস্টনে খেলতে পারছেন না ফাস্ট বোলার ডেল স্টেইন। তার জায়গায় আন্দ্রে নেলের প্রথম একাদশে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৪ঘ.