২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির জন্য তৃতীয় টেস্ট মিস করছেন ডেল স্টেইন

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট শুরু হতে আর চার দিন বাকি। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার জন্য এসেছে একটা দুঃসংবাদ। বাঁ হাতের বুড়ো আঙ্গুল ভেঙ্গে গেছে ডেইল স্টেইনের। সে কারণে বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাকে পাবে না গ্রায়েম স্মিথের দল। খবরটি নিশ্চিত করার সময় স্টেইনের চতুর্থ টেস্ট মিস করার আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি। লিডস টেস্ট জিতে সিরিজে এখন ১-০-তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ওরস্টারশায়ার, ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট শুরু হতে আর চার দিন বাকি। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার জন্য এসেছে একটা দুঃসংবাদ। বাঁ হাতের বুড়ো আঙ্গুল ভেঙ্গে গেছে ডেইল স্টেইনের। সে কারণে বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তাকে পাবে না গ্রায়েম স্মিথের দল। খবরটি নিশ্চিত করার সময় স্টেইনের চতুর্থ টেস্ট মিস করার আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি। লিডস টেস্ট জিতে সিরিজে এখন ১-০-তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২০২ ঘ.