২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পথে অজন্তা মেন্ডিস

গত ৬ জুলাই থেকেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল ব্যাপারটা। সেদিন এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারত ১০০ রানে হারার পর থেকে কে না জানেন এই দুই দেশের টেস্ট সিরিজেও ভারতীয় ব্যাটসম্যানদের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবেন অজন্তা মেন্ডিস? তা-ই হতে চলেছে। বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শ্রীলঙ্কার ১৪ জনের দল ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই সেখানে অজন্তা মেন্ডিসকে রেখেছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কলম্বো, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ৬ জুলাই থেকেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল ব্যাপারটা। সেদিন এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারত ১০০ রানে হারার পর থেকে কে না জানেন এই দুই দেশের টেস্ট সিরিজেও ভারতীয় ব্যাটসম্যানদের জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবেন অজন্তা মেন্ডিস? তা-ই হতে চলেছে। বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য শ্রীলঙ্কার ১৪ জনের দল ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিতভাবেই সেখানে অজন্তা মেন্ডিসকে রেখেছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর নির্বাচকরা। ১৩ রানে ৬ উইকেট নিয়ে এশিয়া কাপ ফাইনালটাকে একেবারে একতরফা ম্যাচ বানিয়ে ছেড়েছিলেন ২৩ বছর বয়সী মেন্ডিস। তারপর থেকে শ্রীলঙ্কা সফরে ভারতীয় ব্যাটসম্যানরা তার অফব্রেক, লেগব্রেক, গুগলি আর টপস্পিন কী করে সামলাবেন সে আলোচনায় চায়ের কাপে কম ঝড় ওঠেনি। ভারত অধিনায়ক অনিল কুম্বলে অবশ্য মনে করেন টেস্ট ম্যাচ ভিন্ন যুদ্ধক্ষেত্র, এখানে টেন্ডুলকার, দ্রাবিড়, গাঙ্গুলীদের মতো অভিজ্ঞ এবং সফল ব্যাটসম্যানরা থাকছেন বলে শ্রীলঙ্কার এই তরুণ আনঅর্থোডক্স স্পিনারের খুব একটা সুবিধা হওয়ার কথা নয়। এসএলসির নির্বাচকরা ভেবেছেন উল্টোটা। তাই মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে তাকেও রাখা হয়েছে দলে। সম্ভবত দুজনকেই খেলানো হবে প্রথম টেস্টে। সেক্ষেত্রে ৬ ব্যাটসম্যান আর ৪ বোলারের দল নিয়ে নামতে পারে শ্রীলঙ্কা। দু'জন স্পিনারের পাশাপাশি রাখা হতে পারে দু'জন পেসার। এ ছাড়া উপায়ই বা কী! মাহেলা জয়াবর্ধনে এবার পূর্ণ শক্তির পেস-আক্রমন পাচ্ছেন না। লাসিথ মালিঙ্গা আর ফারবিজ মাহরুফ বেশ কিছুদিন হলো চোটসমস্যার জন্য মাঠের বাইরে। রোববার শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা বোর্ড একাদশ তিন দিনের ম্যাচে দিলহারা ফার্নান্দোও চোট পেয়েছেন হাঁটুতে। এ অবস্থায় ১৪ জনের দলে তাদের বিকল্প হওয়ার সুযোগ পেয়েছেন থিলান তুসারা আর নুয়ান কুলাসেকারা। ১৪ জনের শ্রীলঙ্কা দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মালিন্দা ওয়ার্নাপুরা, থিলান সমরাবীরা, মাইকেল ভ্যানডর্ট, তিলকারতে