২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে ভারতের ব্যাটিং প্র্যাকটিস

জিততে হলে ৩৮ ওভারে করতে হবে ২৭৬ রান। অর্থাৎ ওভার প্রতি ৭.২৬ রানের লক্ষ্য। অসম্ভব না হলেও ভীষণ কঠিন। কঠিন সেই লক্ষ্যের দিকে ভারত আর ছোটার চেষ্টা করেনি। প্রথম ইনিংসের ব্যর্থতা পুষিয়ে নিতে ব্যাটিং প্র্যাকটিসের দিকে মন দিয়েছে তাদের টপ অর্ডার। রোববার ভারত-শ্রীলঙ্কা বোর্ড একাদশের তিন দিনের ম্যাচ তাই প্রত্যাশা মতো অমীমাংসিতভাবেই শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কলম্বো, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে ৩৮ ওভারে করতে হবে ২৭৬ রান। অর্থাৎ ওভার প্রতি ৭.২৬ রানের লক্ষ্য। অসম্ভব না হলেও ভীষণ কঠিন। কঠিন সেই লক্ষ্যের দিকে ভারত আর ছোটার চেষ্টা করেনি। প্রথম ইনিংসের ব্যর্থতা পুষিয়ে নিতে ব্যাটিং প্র্যাকটিসের দিকে মন দিয়েছে তাদের টপ অর্ডার। রোববার ভারত-শ্রীলঙ্কা বোর্ড একাদশের তিন দিনের ম্যাচ তাই প্রত্যাশা মতো অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। ৮ উইকেটে ১৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অনিল কুম্বলের দল রোববার আর ব্যাট করতে নামেনি। প্রতিপক্ষের চেয়ে ২৮ রানে পিছিয়ে থেকেই প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চামারা সিলভা (৫৯*), দাম্মিকা প্রসাদ (৪৩*) ও অধিনায়ক জিহান মুবারকের (৪১) দৃঢ়তায় ৬ উইকেটে ২৪৭ রান তুলে দান ছেড়ে দিয়েছে স্বাগতিক দল। হরভজন সিং নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট জহির খান, ইশান্ত শর্মা ও মুনাফ প্যাটেলের। জবাবে ভারত ৩১ ওভারে ২ উইকেটে ১২৯ রান করার পর ম্যাচের সমাপ্তি টেনেছেন দুই আম্পায়ার। প্রথম ইনিংসের মতো এবারো সুবিধা করতে পারেননি বীরেন্দর শেবাগ (১৪) ও রাহুল দ্রাবিড় (২৬)। তবে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি গৌতম গম্ভীরের। ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলীর ব্যাট থেকে এসেছে অপরাজিত ২২ রান। আগামী বুধবার থেকে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.