২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিস্টারশায়ারের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ 'এ' দল

লিস্টারশায়ারের সঙ্গে বাংলাদেশ 'এ' দলের তিনদিনের ম্যাচ ড্র হয়েছে। প্রথম দুই দিনে দুই দলের প্রথম ইনিংস শেষ না হওয়াতে ড্র একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল, শুক্রবার শেষদিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিশ্চিত করে সেটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- লিস্টারশায়ারের সঙ্গে বাংলাদেশ 'এ' দলের তিনদিনের ম্যাচ ড্র হয়েছে। প্রথম দুই দিনে দুই দলের প্রথম ইনিংস শেষ না হওয়াতে ড্র একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল, শুক্রবার শেষদিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিশ্চিত করে সেটা। ৩ উইকেটে ২১৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩০ রানে। তামিম ইকবাল (৭৮) ও নাজিমউদ্দিনের (৭৫) পর এদিন ফিফটি করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ৮২ বলে ১০ বাউন্ডারিতে ৬০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে ৩৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে দেয়া লিস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে করেছে ৬৩ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৪৫ঘ.