২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইন-মরকেলের তোপে ২০৩ রানে শেষ ইংল্যান্ড

৪৬ বলে ৪৫ রান করে কেভিন পিটারসেনই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো তার এই ইনিংস ডেল স্টেইনের বলে গ্রায়েম স্মিথের তালুবন্দি হয়ে শেষ হওয়ার পর আর কাউকে দাঁড়াতেই দেন নি স্টেইন আর মরকেল। চারটি করে উইকেট নিয়ে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২০৩ রানে গুটিয়ে দিয়েছেন তারা। জবাবে চা বিরতির পর বিনা উইকেটে ২৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

লিডস, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৪৬ বলে ৪৫ রান করে কেভিন পিটারসেনই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো তার এই ইনিংস ডেল স্টেইনের বলে গ্রায়েম স্মিথের তালুবন্দি হয়ে শেষ হওয়ার পর আর কাউকে দাঁড়াতেই দেন নি স্টেইন আর মরকেল। চারটি করে উইকেট নিয়ে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২০৩ রানে গুটিয়ে দিয়েছেন তারা। জবাবে চা বিরতির পর বিনা উইকেটে ২৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। মরকেল (৪/৫২) আর স্টেইনের (৪/৭৬) বোলিং দিনের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয় টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে। স্ট্রাউস (২৭), কুক (১৮) আর অধিনায়ক মাইকেল ভনকে (০) হারিয়ে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত (৩ উইকেটে) মাত্র ৭০ রান তোলে স্বাগতিকরা। বিরতির পর প্রথম টেস্টের মতোই জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন কেভিন পিটারসেন। কিন্তু স্টেইন তাকে ফিরিয়ে দেয়ায় ১০৬ রানে চতুর্থ উইকেটও হারায় মাইকেল ভনের দল। বাকি ৬ উইকেট পড়ে মাত্র ৯৭ রানে। এ ম্যাচের দলে দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। একটির কথা আগে থেকেই জানেন সবাই। হ্যাঁ, অনেক দিন পর দলে ফিরেছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তার কাছ থেকে মাত্র ১৭ রান পেয়েছে ইংল্যান্ড। অন্য পরিবর্তনটি অবাক হওয়ার মতো। রায়ান সাইডবটম ইনজুরিতে পড়ায় সুযোগ দেয়া হয়েছে ২৯ বছর বয়সী পেসার ড্যারেন প্যাটিনসনকে। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯১৬ ঘ.