২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ টেস্টে ধরা পড়লেন আইপিএল-এর এক ক্রিকেটার

হরভজনের চড় মারার ঘটনা ছাড়া একটা বিতর্কিত ঘটনাও ঘটেনি আসর চলার সময়। এ কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আয়োজকেরা এতদিন যদি তৃপ্তির ঢেঁকুর তুলে থাকেন, এখন তাদের বিব্রত হওয়ার পালা। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সাড়া জাগানো এ আসরে ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন এক ক্রিকেটার!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

দিল্লি, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হরভজনের চড় মারার ঘটনা ছাড়া একটা বিতর্কিত ঘটনাও ঘটেনি আসর চলার সময়। এ কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আয়োজকেরা এতদিন যদি তৃপ্তির ঢেঁকুর তুলে থাকেন, এখন তাদের বিব্রত হওয়ার পালা। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সাড়া জাগানো এ আসরে ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন এক ক্রিকেটার! খবরটা জানিয়েছেন আইপিএল-এর কমিশনার ললিত মোদি, অবশ্য 'ডোপপাপী' ক্রিকেটারটি কে তা তিনি বলতে পারেননি, " আইপিএল-এর এক ক্রিকেটার (ড্রাগ টেস্টে) পজিটিভ হয়েছে। এখনো খেলোয়াড়টির নাম জানতে পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬০৮ ঘ.