ঢাকা, ১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভূক্ত হতে যাচ্ছেন শাকিল কাশেম এবং গোলাম মোহাম্মদ আলমগীর। তারা পদত্যাগী সদস্য লে. কর্নেল (অব.) এমএ লতিফ ও নাইকো দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে থাকা সেলিম ভূইয়ার শূন্যস্থান পূরণ করবেন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আকবর হোসেন সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন।
বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি অবশ্য বলেছেন, "আমিও শুনেছি। তবে তাদের অন্তর্ভূক্তির বিষয়টা এখনো আনুষ্ঠানিকভাবে জানি না।" সেলিম ভুইয়া বেশ কিছুদিন ধরেই কারাগারে আছেন। স
bdnews24