২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল জয় দিয়ে ভারতের এশিয়া কাপ শুরু

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে দাঁড়াতেই দেয়নি ভারত, জিতেছে ২৫৬ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে রানের হিসাবে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। সর্বোচ্চ ব্যবধানে জয়টাও ভারতেরই। গত বিশ্বকাপে তারা ২৫৭ রানে হারিয়েছিল বারমুডাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

করাচি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে দাঁড়াতেই দেয়নি ভারত, জিতেছে ২৫৬ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে রানের হিসাবে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। সর্বোচ্চ ব্যবধানে জয়টাও ভারতেরই। গত বিশ্বকাপে তারা ২৫৭ রানে হারিয়েছিল বারমুডাকে। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ব্যাট হাতে ভারত অধিনায়ক নিজেও খেলেছেন দারুণ এক ইনিংস। তার চতুর্থ আর সুরেশ রায়নার প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৭৪ রানের পাহাড় গড়েছে ভারত। ধোনির ৯৬ বলে ৬টি করে চার ও ছক্কায় অপরাজিত ১০৯ আর রায়নার মাত্র ৬৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ১০১ রানের ইনিংসের আগে বীরেন্দর শেবাগ (৪৪ বলে ৭৮) আর গৌতম গম্ভীরের (৫৪ বলে ৫১) ঝড়ো ফিফটিও ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করেছে। শেবাগ-গম্ভীরের উদ্বোধনী জুটিতে ১৪.৩ ওভারে ওঠে ১২৭ রান। তারপর নাজিব অমরের (২/৪০) বলে দুজনই বিদায় নিলে উইকেটে আসেন ধোনি। তার আর রায়নার চতুর্থ উইকেট জুটিতে বয়ে যায় রানের বন্যা। ওই সময়টায় মাত্র ২০.৩ ওভারেই ওঠে ১৬৬ রান। ৩৭৫ রানের ল্েযর ধারে-কাছেও যে হংকং পৌঁছাতে পারবে না তা বুঝতে তেমন ক্রিকেট-প্রজ্ঞার দরকার নেই। তারা তা পারেওনি। পীযূষ চাওলা (৪/২৩) ও শেবাগের (২/৫) ঘুর্ণি বলে বিভ্রান্ত হংকং ৩৬.৫ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয়ে গেছে। ইরফান আহমেদ (২৫), অ্যাটকিনসন (২৩) ও তবারক দার (২১) কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন বলেই এক শ'র ওপরে যেতে পেরেছে তারা। ঝড়ো সেঞ্চুরির সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রায়না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/২৩০০ঘ.