লাহোর, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ম্যাচের প্রথমার্ধেই নিশ্চিত হয়ে গিয়েছিল এটা জয়াসুরিয়া-সাঙ্গাকারার ম্যাচ হয়েই থাকবে। আর বাংলাদেশও অস্ট্রেলিয়া নয় যে ৩৫৭ রান তাড়া করে জেতার স্বপ্ন দেখবে। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের পরে নিরুত্তাপ ম্যাচে কতো কম রানে হারা যায়, বাংলাদেশের ল্যটা এমন হওয়াই স্বাভাবিক। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৬ রান তুলে ১৩১ রানে হেরেছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের বিপে আগেরদিন নিজের দ্বিতীয় সেঞ্চুরি করা মোহাম্মদ আশরাফুল এই ম্যাচে সুবিধা করে উঠতে পারেননি। যদিও তার বিরুদ্ধে আম্পায়ার সাইমন টফেলের দেওয়া সিদ্ধান্তটা বিতর্কিত। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে দিলহারা ফার্নান্ডোর বল আশরাফুলের (৮) থাই প্যাডে লেগে উইকেটকিপার সাঙ্গাকারার গ্লাভসে গেছে। একারণে ৭ রানে জয়াসুরিয়া সহজ ক্যাচ ফেলে তাকে নতুন জীবন দিলেও সেই সুযোগটা আর কাজে লাগানো হয়নি।
একাধিক ব্যাটসম্যানের ত্রিশোর্ধ্ব ইনিংসেই এই ম্যাচে দুইশো পার করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৪ রান করেছেন মুশফিকুর রহিম। এছাড়া ত্রিশোর্ধ্ব ইনিংস আছে রকিবুল হাসান (৩৫), অলক কাপালি (৩০) এবং মাশরাফি বিন মর্তুজারও (৩৪*)।
এর আগে একটি ঝড় থামানো গেলেও চলছিল আরেকটি ঝড়ের তাণ্ডব। তাই সনাৎ জয়াসুরিয়াকে সেঞ্চুরির আগে থামানো গেলেও তেমন একটা লাভ হয়নি বাংলাদেশের। 'মাতারা হারিকেন' ৪৭ বলে ৭২ রান করে আউট হয়ে যাওয়ার পর কুমার সাঙ্গাকারার ঝড়ো ব্যাটিং এলোমেলো করে দিয়েছে টাইগারদের। তার অষ্টম ওয়ানডে সেঞ্চুরিতে রান পাহাড় দেখতে পাওয়া শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছে ৩৫৭ রান।
যা ওয়ানডেতে বাংলাদেশের বিপে দ্বিতীয় সর্বোচ্চ রান। এরচেয়ে বেশি রান করেছে ইংল্যান্ড। ২০০৫ সালের ২১ জুন নটিংহ্যামে তারা বাংলাদেশের বিপে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে তুলেছিল ৩৯১ রান। বুধবার এই রানও টপকে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল জয়াসুরিয়া-সাঙ্গাকারাদের ব্যাটিং। স্কোরবোর্ডে ১০ ওভারে বিনা উইকেটে ৮০ এবং ২০ ওভারে ১ উইকেটে ১৬৮ রান দেখার পর যে কারো মনে তেমন সম্ভাবনা উঁকি দিতই।
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশ শিবিরে পরে ব্যাট করার চিন্তা উঁকি দিল কেন, সেটা একটা প্রশ্ন বটে। আগের দিন ৩০০ রানের ইনিংস খেলেছে আমিরাতের বিপ,ে তাই টস জিতে বাংলাদেশ ব্যাট করবে এটা ভাবাই ছিল স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ সেটা করেনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। খুব সম্ভবত বইতে থাকা বাতাসের কারণে সুইং পাবেন এই আশাতেই এমন সিদ্ধান্ত।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো শুরু থেকে বাংলাদেশের বোলারদের ওপর তোপ দাগাচ্ছিলেন জয়াসুরিয়া-সাঙ্গাকারা। জয়াসুরিয়া একটু বেশিই। একারণে আট বাউন্ডারি ও এক ছক্কায় ফিফটিতে পৌছাতে তার লেগেছে মাত্র ৩২ বল। তার ২৬-তম ওয়ানডে সেঞ্চুরি পাওয়াও কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল তখন। কিন্তু বাংলাদেশের সৌভাগ্য, আব্দুর রাজ্জাক তাকে থামিয়েছেন। এই বাঁ হাতি স্পিনারকে নিজের তৃতীয় ছক্কাটি হাঁকানোর পরের বলেই আর্মারে বোল্ড হয়ে যান জয়াসুরিয়া।
জয়াসুরিয়া উইকেটে থাকার সময় কিছুটা রয়েসয়ে ব্যাটিং করতে থাকা সাঙ্গাকারার তাণ্ডবলীলা শুরু এর পরপরই। প্রথম ফিফটিতে পৌছাতে তার ৫৭ বল লাগলেও দ্বিতীয় ফিফটি পুরো করতে লেগেছে মাত্র ৩১ বল। অর্থাৎ তার অষ্টম ওয়ানডে সেঞ্চুরিটা এসেছে মাত্র ৮৮ বলে। এবং এটিই তার দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌছানোর পথে সাঙ্গাকারা ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি গেছে পেসার ডলার মাহমুদের ওপর দিয়ে। তার এক ওভারে পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সব মিলিয়ে ৩ ওভারে ৪৯ রান দেওয়ায় ডলারকে আর বোলিংয়ে আনার সাহসই হয়নি আশরাফুলের।
যদিও ৭০ রানে সাঙ্গাকারা একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু তার দেওয়া রিটার্ন ক্যাচ ফেলেন ডলারই। এই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করা সাঙ্গাকারার ব্যাটিংয়ের পার্শ্বপ্রতিক্রিয়া ছিল চামারা কাপুগেদারার ব্যাটিংয়েও। পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কায় তিনিও ৬৭ বলে খেলেছেন ৭৪ রানের ঝড়ো এক ইনিংস। জয়াসুরিয়ার মতো তাকেও থামিয়েছেন এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার রাজ্জাক (৩/৫৫)। নতুন বলের দুই বোলার মাশরাফি বিন মর্তুজা (২/৫৩) এবং শাহাদাত হোসেনও নিয়েছেন দুটো করে উইকেট। কিন্তু শাহাদাত ছিলেন ডলারের মতোই খরুচে। ৭ ওভারে দিয়েছেন ৬২ রান। বোলারদের নিয়ন্ত্রণহীন বোঝাতে আরেকটা তথ্য জুড়ে দেওয়া জরুরী। এই ম্যাচে তারা ওয়াইড থেকে দিয়েছেন ১৮ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩৪০ঘ.
bdnews24