সেন্ট ভিনসেন্ট, ২৫ জুন (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--- প্রথমে শন মার্শ, তারপর নাথান ব্র্যাকেন। ব্যাট আর বল হাতে এই দুজনের দারুণ পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপে ওয়ানডে সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছে অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে ৮৪ রানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল ৮ উইকেটে ২৭৩ রান। তাতে আইপিএল তারকা মার্শের অবদান ৮১। এছাড়া ব্র্যাড হ্যাডিন ৫০ এবং মাইক হাসি ৪৪ রান করেন।
জবাব দিতে নেমে জয়ের স্বপ্ন কখনোই দেখাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১০.১ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা, তুলতে পেরেছে মাত্র ১৮৯ রান। সর্বোচ্চ ৩৩ রান করেছেন দুজন, ডোয়াইন ব্র্যাভো এবং ড্যারেন স্যামি। ব্র্যাকেন ৩১ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/০৬২৭ ঘ.
bdnews24