২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের নতুন ট্রেনার গ্র্যান্ট লুডেন

গত ফেব্র"য়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর থেকেই ট্রেনারবিহীন ছিল বাংলাদেশ ক্রিকেট দল। দুই মাসেরও বেশি সময় ধরে শূন্য পড়ে থাকা এই পদে অবশেষে নিয়োগ পাচ্ছেন একজন দক্ষিণ আফ্রিকান। ফিজিও ড্যারেন লিফসনের এই স্বদেশীর নাম গ্র্যান্ট লুডেন। সবকিছু ঠিকঠাক থাকলে তার সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত ফেব্র"য়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর থেকেই ট্রেনারবিহীন ছিল বাংলাদেশ ক্রিকেট দল। দুই মাসেরও বেশি সময় ধরে শূন্য পড়ে থাকা এই পদে অবশেষে নিয়োগ পাচ্ছেন একজন দক্ষিণ আফ্রিকান। ফিজিও ড্যারেন লিফসনের এই স্বদেশীর নাম গ্র্যান্ট লুডেন। সবকিছু ঠিকঠাক থাকলে তার সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ জুন থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করেছেন মোহাম্মদ আশরাফুলরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শিবিরের প্রথম দিনেই তারা পেয়েছেন নতুন ট্রেনারকে। চুক্তি না হলেও তার এই উপস্থিতিই বলে দেয় চাকরিটা নিশ্চিত। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুও তাই জানিয়েছেন, "গ্র্যান্ট লুডেন নামের এই ট্রেনারের ক্রিকেট ব্যাকগ্রাউন্ডও ভালো। লেভেল থ্রি কোচিং কোর্সও করা আছে তার। সবকিছু মিলিয়ে তাকে আমাদের পছন্দ হয়েছে। তার সঙ্গে অচিরেই হতে যাওয়া চুক্তিটা হবে দুই বছরের। এশিয়া কাপ থেকেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন।" প্রসঙ্গত বাংলাদেশ দলের সর্বশেষ ট্রেনার ছিলেন অস্ট্রেলিয়ার পল চ্যাপম্যান। তিনি চলে যাওয়ার পর কাজ চালানোর জন্য গেম ডেভলপমেন্টের ট্রেনার আরেক অস্ট্রেলীয় শেন ম্যাকডারমটকে জুড়ে দেওয়া হয় জাতীয় দলের সঙ্গে। প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজশেষে গত ম্যার্চে ম্যাকডারমটও চলে যাওয়ার পর এই পদটা খালিই পড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮১০ঘ.