ঢাকা, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেন্দ্র সিং ধোনি স্বীকার করে নিলেন, ভারতের এই হারে তার একটা দায় আছে। দায়টা হলো, নিজের আগে সুরেশ রায়নাকে ব্যাটিংয়ে পাঠানোর ভুল করা। ভারতের চতুর্থ উইকেট পড়ার পর যেখানে যুবরাজের সঙ্গে এসে ধোনির জুটি বাধার কথা, সেখানে তিনি পাঠিয়ে দেন রায়নাকে। রায়না যুবরাজের সঙ্গে মিলে একটা মোটামুটি ভালো জুটি গড়েছেন, কিন্তু আউট হয়েছেন বাজে সময়ে। এবং তারপর এসে ধোনি ৬৪ রানের ইনিংস খেললেও ভারতের তরী তীরে ভেড়াতে পারেননি মূলত সঙ্গীর অভাবে।
''ভারতের হারে আমার এই ভুলটার একটা ভূমিকা ছিল আমি স্বীকার করে নিচ্ছি। এই ভুলটা আমার জন্য একটা শিক্ষা হয়ে থাকল''
bdnews24