২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ রান বাদ পড়া মুশফিকের, সর্বোচ্চ উইকেট আরাফাত সানির

ব্যাটিং সামর্থ্যরে জন্যই তিনি জাতীয় দলে বিবেচিত হয়েছেন বেশি। যে কারণে উইকেটকিপিংয়ের অনেক খুঁতও উপক্ষো করে যেতেন নির্বাচকরা। কিন্তু ব্যাটিংয়ে ক্রমাগত ব্যর্থতায় গত ফেব্র"য়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের ওয়ানডে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয় মুশফিকুর রহিমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যাটিং সামর্থ্যরে জন্যই তিনি জাতীয় দলে বিবেচিত হয়েছেন বেশি। যে কারণে উইকেটকিপিংয়ের অনেক খুঁতও উপক্ষো করে যেতেন নির্বাচকরা। কিন্তু ব্যাটিংয়ে ক্রমাগত ব্যর্থতায় গত ফেব্র"য়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের ওয়ানডে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয় মুশফিকুর রহিমকে। বাদ পড়ে রানে ফেরার জন্য সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগকে দারুণভাবে কাজে লাগিয়ে এখন আবার তিনি দলে ফেরার জোরালো দাবি জানাচ্ছেন। এবারের লিগের সর্বোচ্চ রান যে এসেছে বিকেএসপির এই ব্যাটসম্যানের ব্যাট থেকেই। আর বোলিংয়ে সেরা চ্যাম্পিয়ন আবাহনীর বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। অবশ্য প্রিমিয়ার ক্রিকেটের ব্যাটিং আর বোলিং পরিসংখ্যানে চোখ বুলালে যে কারো হতাশাও বাড়তে পারে। কারণ দুই বিভাগেরই সেরা দশে নেই জাতীয় দলের কারো নাম। পাকিস্তানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে আসা দলের তামিম ইকবালই জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন। ১০ ম্যাচে ৩৫.৬০ গড়ে ৩৫৬ রান করে তিনি আছেন ব্যাটিং পরিসংখ্যানের তালিকার ১৮ নাম্বারে। আর বোলারদের মধ্যে ১০ ম্যাচে ২০ উইকেট নিয়ে এগারো নাম্বারে আছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে শীর্ষে থাকা মুশফিক ১৪ ম্যাচে ৪৮.৬২ গড়ে রান করেছেন ৬৩২। প্রিমিয়ার লিগে একটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফসেঞ্চুরিও আছে তার। মাত্র ৩০৭ রান করলেও ব্যাটিং গড়ের শীর্ষে আবাহনীর নাদীফ চৌধুরী (৭৬.৭৫)। তার খেলা ১০ ম্যাচের মধ্যে ছয় ইনিংসেই ছিলেন অপরাজিত। আর রান সংগ্রহের হিসাবে মুশফিক ছাড়াও পাঁচশোর বেশি রান করা আরো তিনজন আছেন। পারটেক্স স্পোর্টিংয়ের পাকিস্তানি ব্যাটসম্যান রাশেদ হানিফ (১১ ম্যাচে ৪৮.২৭ গড়ে ৫৩১ রান), সূর্যতরুণের নাঈম ইসলাম (১৬ ম্যাচে ৪০.৫৪ গড়ে ৫২৭ রান) এবং সিটি ক্লাবের ইমরান আহমেদ (১৬ ম্যাচে ৩৩.৬৭ গড়ে ৫০৫ রান)। ব্যাটিংয়ের সেরা দশে নাঈমের মতো তরুণদেরই জয়-জয়কার। সেখানে আবাহনীর দুই ওপেনার মাহবুবুল করিম (১৫ ম্যাচে ৪৯৬ রান) ও জহুরুল ইসলাম অমি (১১ ম্যাচে ৪৭০ রান), ভিক্টোরিয়ার ফরহাদ হোসেন (১১ ম্যাচে ৪৯৩), কলাবাগানের নাজমুস সাদাতদের (১৩ ম্যাচে ৪৫০ রান) সঙ্গে বিমানের অভিজ্ঞ ব্যাটসম্যান অলক কাপালিও (১৫ ম্যাচে ৪৮২ রান) আছেন। ১৩ ম্যাচে ৩৬.১৭ গড়ে ৪৩৪ রান করে ব্যাটসম্যানদের তালিকার এগারো নাম্বারে ঠাঁই হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। জাতীয় দলের ক্রিকেটারদের এখন যেরকম হতাশাজনক পারফরম্যান্স তাতে এখন ওয়ানডে দলে ফেরার দাবি জানাতেই পারেন সূর্যতরুণের এই ব্যাটসম্যান। বোলিংয়ের সেরা দশেও তরুণদেরই নিরঙ্কুশ প্রাধান্য। সেরা বোলার আরাফাত সানি ১৫ ম্যাচে খেলে নিয়েছেন সর্বোচ্চ ৩৩ উইকেট। ত্রিশোর্ধ্ব শিকার আর কারো না থাকলেও কাছাকাছি গেছেন আরো কয়েকজনই। এই যেমন সিটি ক্লাবের পেসার শাফাক আল জাবির (১৬ ম্যাচে ২৮ উইকেট), সূর্যতরুণের পেসার মোহাম্মদ ইউনুস (১৬ ম্যাচে ২৭ উইকেট) এবং মোহামেডানের বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ (১৬ ম্যাচে ২৬ উইকেট)। সেরা দশের মধ্যে সিনিয়র এবং অভিজ্ঞ ক্রিকেটার বলতে একজনই আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা মোহাম্মদ রফিক আবাহনীর হয়ে ১৪ ম্যাচে ২৫ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচ নাম্বারে। সেরা দশে আরো আছেন বিমানের পেসার মাহবুবুল আলম রবীন (১৬ ম্যাচে ২৫ উইকেট), বিকেএসপির দুই স্পিনার নাসির হোসেন (১৪ ম্যাচে ২৪ উইকেট) ও রায়হান আনাসরাও (১৫ ম্যাচে ২৪ উইকেট)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.