২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ প্রতীক্ষা শেষে বুধবার মাঠে নামছেন টেন্ডুলকার

টেন্ডুলকার-ভক্তদের জন্য দারুণ সুখবর। সুখবর মুম্বাই ইন্ডিয়ানস এবং প্রত্যেক ক্রিকেটপ্রেমীর জন্যও। কুঁচকির ইনজুরির জন্য আইপিএল-এ টানা ৭ ম্যাচ বাইরে থাকার পর অবশেষে মাঠে নামছেন টেন্ডুলকার। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আইপিএল-এ 'লিটল জিনিয়াস'-এর প্রথম ম্যাচ। নিজেকে ফিট ঘোষণা করে স্বয়ং টেন্ডুলকার দিয়েছেন এই সুখবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 07:41 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

মুম্বাই, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেন্ডুলকার-ভক্তদের জন্য দারুণ সুখবর। সুখবর মুম্বাই ইন্ডিয়ানস এবং প্রত্যেক ক্রিকেটপ্রেমীর জন্যও। কুঁচকির ইনজুরির জন্য আইপিএল-এ টানা ৭ ম্যাচ বাইরে থাকার পর অবশেষে মাঠে নামছেন টেন্ডুলকার। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আইপিএল-এ 'লিটল জিনিয়াস'-এর প্রথম ম্যাচ। নিজেকে ফিট ঘোষণা করে স্বয়ং টেন্ডুলকার দিয়েছেন এই সুখবর। "১৪ মে আমি খেলবো। সব কিছুই খুব ভালো মনে হচ্ছে এবং আমি দারুণ সুস্থও বোধ করছি"--- মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই ঘন্টার ব্যাটিং সেশন শেষে 'আধুনিক ডন'-এর দৃপ্ত ঘোষণা। ফিটনেস ফিরে পাওয়ার জন্য দলের ফিটনেস স্টাফ বিশেষ করে ফিজিও ও ম্যাসার বা অঙ্গ সঞ্চালনকারীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিবি সিরিজ চলার সময় প্রথম কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন টেন্ডুলকার। দেশে ফিরে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টে খেললেও ইনজুরিটা বেড়ে যাওয়ায় পরের দুই টেস্টে মাঠে নামতে পারেননি। আইপিএল-এ মুম্বাইয়ের প্রথম ৭ ম্যাচেও তিনি ছিলেন শুধুই দর্শক। তার দল প্রথম ৪ ম্যাচে হেরে গেলেও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মাঠে নামার ঝুঁকি নিতে চাননি টেন্ডুলকার। তবে এখন ফিটনেস ফিরে পাওয়ায় খেলতে কোনো সমস্যা নেই। মাঠের বাইরে থাকার হতাশার কথা ভুলে এখন শুধু সামনের দিকে তাকাতেই আগ্রহী সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, "দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট এবং তারপর আইপিএল-এর ৭ ম্যাচ মিস করা ভীষণ হতাশাজনক ছিল। তবে পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম ভাগে আমি পুরোপুরি বিশ্রাম নিয়েছি। পেশিকে শক্তিশালীকে করার জন্য সব ধরনের পরামর্শও মেনে চলেছি। ফিটনেস স্টাফদের সাহায্যে সব কিছুই খুব ভালো মতো হয়েছে। আমি এখন দারুণ সুস্থ বোধ করছি আর আমার মধ্যে কোনো রকম অস্বস্তিও নেই।" টেন্ডুলকারের অনুপস্থিতিতে আইপিএল-এ প্রথম তিন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দিয়েছিলেন হরভজন সিং। কিন্তু পাঞ্জাব কিংস ইলেভেনের বিপক্ষে ম্যাচশেষে শ্রীশান্তকে চড় মারার দায়ে টুর্নামেন্টে ১১ ম্যাচের জন্য সাসপেন্ড হন 'ভাজ্জি'। তারপর থেকে মুম্বাইয়ের নেতৃত্ব ছিল শন পোলকের কাঁধে। এবং দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডারের অধিনায়কত্বেই পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে মুম্বাই, টানা তিন ম্যাচে জিতে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালে ওঠার আশা। পোলক সাফল্য পাওয়ার পরও অন্য অধিনায়কের নেতৃত্বে মুম্বাই কোনো ধরনের সমস্যায় পড়বে কি না এ সংক্রান্ত প্রশ্ন রাখা হয়েছিল টেন্ডুলকারের কাছে। পুল করে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকানোর ঢংয়ে আশঙ্কাটাকে উড়িয়ে দিয়ে তার দৃঢ় জবাব, "আমিই অধিনায়ক থাকবো। শন (পোলক) ছিল ভারপ্রাপ্ত অধিনায়ক। অবশ্য সে দারুণভাবে দায়িত্ব পালন করেছে। অন্য সিনিয়র খেলোয়াড়রাও ভালো অবদান রেখেছে। আসলে কে অধিনায়ক হলো সেটা বড় কথা নয়। আসল কথা হলো একে অন্যকে সাহায্য করা। মুম্বাই ইন্ডিয়ানস সেই কাজটা খুব ভালো মতোই করছে আর তা অব্যাহতও রাখবে।" টেস্ট ও ওয়ানডে দু ধরনের ক্রিকেটেই তিনি সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটাও তার দখলে। এবং আর মাত্র ১৭২ রান করলে ব্রায়ান লারাকে পেছনে ফেলে তিনিই হবেন টেস্টে সর্বোচ্চ রানের অধিকারী। অথচ এখন পর্যন্ত ৫টির বেশি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের চ্যালেঞ্জ গ্রহণ করতে রীতিমতো মুখিয়ে আছেন ওয়ানডের সফলতম ব্যাটসম্যান, "আমি সব সময়ই সর্বোচ্চ চেষ্টা করি এবং নিজের সেরাটা ঢেলে দেই।" মুম্বাই ইন্ডিয়ানস যখন টেন্ডুলকারকে ফিরে পাওয়ার আনন্দে উদ্বেল তখন ডেকান চার্জার্স ভিভিএস লক্ষ্মণকে হারানোর দুঃখে বিষন্ন! গত ৩ মে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ডান কব্জিতে ব্যথা পেয়েছিলেন ডেকানের অধিনায়ক লক্ষ্মণ। ডান কব্জির ঠিক নিচে সূক্ষ