জয়পুর, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এ এখন যেন রাজস্থান রয়েলসেরই রাজত্ব। আটকানোই যাচ্ছে না শেন ওয়ার্নের দলকে। ডেকান চার্জার্সকে হারিয়ে আগের ম্যাচেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল তারা। রোববার সে জায়গায় নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে রাজস্থান রয়েলস। বীরেন্দর শেবাগের দিল্লি ডেয়ারডেভিলসকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় এখন এককভাবেই শীর্ষে তারা।
বেশ কষ্ট করে পাওয়া এ জয়ের ফলে ৯ ম্যাচ শেষে রাজস্থানের পয়েন্ট ১৪। সমান ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস তাদের চেয়ে দু পয়েন্ট পিছিয়ে। অবশ্য রোববার হারলে রাজস্থানও চেন্নাইয়ের মতো ১২ পয়েন্ট নিয়েই থাকতো এবং সে আশঙ্কা জেগেছিলও। ওয়ার্নবাহিনীর ভাগ্য ভালো যে দিনের আরেক ম্যাচে ডেকান চার্জার্স যেভাবে বাজে ফিল্ডিংয়ের মাশুল গুনেছে, এ ম্যাচে দিল্লিরও ছিল একই দশা। তিন তিনটি ক্যাচ ফেলেছে শেবাগের দল! সুবাদে ইউসুফ পাঠান (৮), গ্রায়েম স্মিথ (২৪), রবীন্দ্র জাদেজা (১), দিমিত্রি মাসকারেনহাস (৯) আর ওয়ার্নের (১১) ব্যর্থতা সত্ত্বেও ৪০ বলে ৫টি চার আর ৫টি ছক্কায় ৭৪ রানের এক ইনিংস খেলে দলকে জয় উপহার দিতে পেরেছেন শেন ওয়াটসন। গ্লেন ম্যাকগ্রার আরেকটি নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রদর্শনীর (০/১২) পাশে মাহরুফ (১/২২), অমিত মিশ্র (২/২৭) আর শেবাগের (১/২১) সাফল্য তাই দিল্লির জন্য চূড়ান্ত আনন্দ বয়ে আনতে পারেনি।
পারলে তা হতো একান্তই বোলারদের কৃতিত্ব। নইলে টস হেরে আগে ব্যাট করার সুযোগটাকে দিল্লির ব্যাটসম্যানেরা যেভাবে নষ্ট করেছেন তাতে ম্যাচে কোনো প্রতিদ্বন্দিতাই হওয়ার কথা নয়। অথচ শুরুটা কিন্তু মন্দ ছিল না। দলকে ৪৭ রানে রেখে শেবাগ (২০ বলে ১৭) ওয়াটসনের বলে কাইফকে ক্যাচ দেয়ার আগ পর্যন্ত ম্যাচে ভালো মতোই ছিল দিল্লি ডেয়ারডেভিলস। অধিনায়কের বিদায়ের পরই যেন পথ হারিয়ে ফেলে। তাই দুশ' রানের সম্ভাবনা ধরে রাখতে এবি ডিভিলিয়ার্স (২০), দিনেশ কার্তিক (১৩), তিলকরতে
bdnews24