ঢাকা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তান সফর থেকে ফেরার পর অখন্ড অবসর কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রস্তুতি শুরুর দিনে অবশ্য তাদের ব্যাট-বল হাতে নিতে হয়নি। ফিটনেস পরীক্ষা দিয়েই প্রথম দিনটা পার করে দিয়েছেন মোহাম্মদ আশরাফুলরা।
ক্রিকেটাররা এদিন ট্রেনার আজমল হোসেনের তত্ত্বাবধানে ব্লিপ টেস্ট দিয়েছেন। বুধবারটা তারা কাটাবেন জিমে। ৯ মে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ শুরুর আগে হাত-পা গুটিয়ে যাতে বসে থাকতে না হয়, সেজন্যই এই প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএলে খেলতে যাওয়ায় এই শিবিরে নেই আব্দুর রাজ্জাক। আর এইচএসসি পরীক্ষার জন্য ছাড় পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24