মুম্বাই, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেলা শুরুর পর তার কথা কত গুরুত্বহীন বা হাস্যকর হতে পারে তার প্রমান আহমেদাবাদ টেস্ট। তারপরও কানপুর টেস্ট শুরুর আগে কিউরেটরের কথারই দাম বেশি। প্রশ্ন একটাই, কেমন হবে গ্রীন পার্কের উইকেট? উত্তরটা ভারতের প্রত্যাশিত, "প্রথম দিকে যেমনই হোক, তৃতীয় দিন থেকে স্পিনাররা সহায়তা পেতে শুরু করবেন এ উইকেটে।" দেশে ঘূর্ণিজাদুতে অনেক জয় পাওয়া ভারতের তৃতীয় দিন থেকে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে হলে টসে জেতা চাই-ই চাই। না জিতলে আগে ব্যাট করে চতুর্থ ইনিংস এড়ানোর সুবন্দোবস্ত করে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকা। অবশ্য টস করতে কে নামছেন সেটাও ভারতের জন্য খুব বড় দুশ্চিন্তা। একে তো আগে-ভাগেই জানা হয়ে গেছে আহমেদাবাদ টেস্টের মতো কানপুরেও কুঁচকির সমস্যার জন্য টেন্ডুলকার খেলবেন না, তার ওপর যোগ হয়েছে নতুন দুশ্চিন্তা
bdnews24