২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাই জবাব দিচ্ছেন হেনড্রিক্স

জিপি-বিসিবি একাডেমীর প্রথম ইনিংসে একাধিক পারফরমার ছিলেন। কিন্তু তাদের ৩২৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা একাডেমীর ব্যাটিং এক কথায় 'ওয়ানম্যান শো'। যশোরে গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচে সেঞ্চুরি করা রিজা হেনড্রিক্স আবারো ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জিপি-বিসিবি একাডেমীর প্রথম ইনিংসে একাধিক পারফরমার ছিলেন। কিন্তু তাদের ৩২৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা একাডেমীর ব্যাটিং এক কথায় 'ওয়ানম্যান শো'। যশোরে গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচে সেঞ্চুরি করা রিজা হেনড্রিক্স আবারো ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। বৃহষ্পতিবার খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়া একাডেমী ৭ উইকেটে তুলেছে ২৪৩ রান। হেনড্রিক্স অপরাজিত আছেন ১০১ রানে। এর আগে ৮ উইকেটে ২৯৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা জিপি-বিসিবি একাডেমীর প্রথম ইনিংস ৩২৪ রানে পৌছে সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ৪৬ রানে। জবাব দিতে নামা প্রোটিয়া একাডেমী ৬৭ রানের দারুণ সূচনাই পেয়েছিল দুই ওপেনার সামি জো অ্যাভোন্টার (৪৪) ও শ্যাডলি ফন শাল্কউইকের (৩৬) ব্যাটিংয়ে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীরা এক পর্যায়ে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের আশঙ্কায় থাকলেও সেখান থেকে তাদের তুলে আনে হেনড্রিক্সের ব্যাটিংই। তার ১৭০ বলের ইনিংসে আছে ১৫টি বাউন্ডারির মার। ওদিকে স্বাগতিক দলের সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন জুনিয়র বল হাতেও সফলতম। এদিন ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট। ৭৮ রান খরচায় পেসার রুবেল হোসেনের শিকার ২ উইকেট। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ও রায়হানউদ্দিন আরাফাত নিয়েছেন একটা করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.