২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দের ভালো একটা কিছুর আশা দ্বিতীয় ম্যাচে

একের পর এক ব্যাটিং ব্যর্থতার পর ব্যাটসম্যানদের আত্মোপলদ্ধি আসলে কতোটা হচ্ছে? বাংলাদেশের ক্রিকেটে ক্রমেই উচ্চকিত হতে থাকা এই প্রশ্নের উত্তর অবশেষে মিলেছে। বুধবার লাহোর থেকে ফয়সালাবাদে পৌছানোর পর বিকেলে 'ভলান্টারি' প্র্যাকটিসে যে হাজির হয়েছিলেন দলের সব ব্যাটসম্যানই! তারপর বৃহষ্পতিবারও ইকবাল স্টেডিয়ামে চলেছে ঘামঝরানো প্র্যাকটিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একের পর এক ব্যাটিং ব্যর্থতার পর ব্যাটসম্যানদের আত্মোপলদ্ধি আসলে কতোটা হচ্ছে? বাংলাদেশের ক্রিকেটে ক্রমেই উচ্চকিত হতে থাকা এই প্রশ্নের উত্তর অবশেষে মিলেছে। বুধবার লাহোর থেকে ফয়সালাবাদে পৌছানোর পর বিকেলে 'ভলান্টারি' প্র্যাকটিসে যে হাজির হয়েছিলেন দলের সব ব্যাটসম্যানই! তারপর বৃহষ্পতিবারও ইকবাল স্টেডিয়ামে চলেছে ঘামঝরানো প্র্যাকটিস। এসবকে যদি তারা পারফরম্যান্সে অনুবাদ করতে পারেন, তাহলেই কেবর শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মন্দের ভালো একটা কিছু আশা করা যায়। পাঁচ ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে ১৫২ রানের হারের পর বাংলাদেশকে নিয়ে বিন্দুমাত্র ভাবনার আর কোনো অবকাশ রাখছে না পাকিস্তানি মিডিয়া। তাও ভালো পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক এই ভাবনার পথ রোধ করে দাঁড়াতে চাইছেন। তার কথা, "কেবল একটা ম্যাচ দিয়েই আপনি কোনো দলকে মূল্যায়ন করতে পারেন না।" এখন পারফরম্যান্স দিয়ে মালিকের কথাকে মূল্য দেওয়ার দায়ও তো বর্তে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁধে। অবশ্য পাকিস্তান অধিনায়ক আরো বলেছেন, "ক্রিকেটে কোনো দলকেই হালকাভাবে নিতে পারেন না আপনি। আমাদের জন্য এটা সময় পার করে দেওয়ার সিরিজও নয়। এই সিরিজে আমরা আমাদের ফিল্ডিং ও ফিটনেসে উন্নতি আনতে চাই। তবে আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই সিরিজ জয়।" বাংলাদেশ শিবির এখন ব্যাটিং নিয়ে এমন ভাবনাতে ডুবে আছে যে, তাদের অন্য ভাবনার সুযোগ খুব একটা নেই। ভালো কিছু করে দেখাতে হলে তো ব্যাটসম্যানদের রান করতে হবে। দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি দারুণ ছন্দে আছেন। প্রথম ম্যাচে তার সঙ্গে নতুন বল শেয়ার করে খারাপ করেননি ফরহাদ রেজাও। কিন্তু স্কোরবোর্ডে রানের পুঁজি না থাকলে আসলে বোলারদের ভালো পারফরম্যান্সেও তেমন কিছু এসে যায় না। সুতরাং দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য বাংলাদেশ দল বুধবার তাদের একাদশ ঘোষণা করেনি। তবে একটা পরিবর্তন আসা অবশ্যম্ভাবী। প্রথম ওয়ানডেতে একাদশে তৃতীয় পেসারের অনুপস্থিতিটা ভালোই টের পেয়েছে তারা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও কোচ জেমি সিডন্স এই ভুলটা স্বীকার&#