২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেনড্রিক্সের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা একাডেমী ২৯৫/৮

প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল পুরোটাই। ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দিনও খেলা গড়িয়েছে দেড় ঘন্টা দেরিতে। তারপর রিজা হেনড্রিক্সের সেঞ্চুরি শনিবার গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাডেমী দলকে পৌঁছে দিয়েছে তিনশোর কাছাকাছি। যশোর জেলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে জিপি-বিসিবি একাডেমীর বিপক্ষে তারা ৮৩ ওভারে তুলেছে ৮ উইকেটে ২৯৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল পুরোটাই। ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দিনও খেলা গড়িয়েছে দেড় ঘন্টা দেরিতে। তারপর রিজা হেনড্রিক্সের সেঞ্চুরি শনিবার গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাডেমী দলকে পৌঁছে দিয়েছে তিনশোর কাছাকাছি। যশোর জেলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে জিপি-বিসিবি একাডেমীর বিপক্ষে তারা ৮৩ ওভারে তুলেছে ৮ উইকেটে ২৯৫ রান। শূন্য রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়াদের ২২১ রানে পৌঁছে দিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া হেনড্রিক্স একাই করেছেন ১৩১ রান। তার ১৮৮ বলের ইনিংসে বাউন্ডারি ১৯টি। এরপর ফিফটি এসেছে ফন শাল্কউইকের (৫৪) ব্যাট থেকেও। বাংলাদেশের সফলতম বোলার নাজমুল হোসেন। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। এছাড়া রায়হানউদ্দিন আরাফাত ৬৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৫ঘ.