২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করবেন শোয়েব, আদালতে যেতেও তৈরি

দৃশ্যটা দেখে মনে হতে পারে যেন এইমাত্র কোনো যুদ্ধ-জয় করে এসেছেন শোয়েব আখতার। কিন্তু বুধবার করাচিতে সমর্থকরা তাঁকে কাঁধে তুলে নিলেও 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' কোনো যুদ্ধ জেতেননি, যুদ্ধের ঘোষণা দিয়েছেন মাত্র। বিশ্বের দ্রুততম বোলার সংবাদ সম্মেলন ডেকে শুধু জানিয়েছেন, তার ওপর আরোপিত পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাস্তির আদেশ প্রত্যাহার না করলে আদালতে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

করাচি, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দৃশ্যটা দেখে মনে হতে পারে যেন এইমাত্র কোনো যুদ্ধ-জয় করে এসেছেন শোয়েব আখতার। কিন্তু বুধবার করাচিতে সমর্থকরা তাঁকে কাঁধে তুলে নিলেও 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' কোনো যুদ্ধ জেতেননি, যুদ্ধের ঘোষণা দিয়েছেন মাত্র। বিশ্বের দ্রুততম বোলার সংবাদ সম্মেলন ডেকে শুধু জানিয়েছেন, তার ওপর আরোপিত পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাস্তির আদেশ প্রত্যাহার না করলে আদালতে যাবেন। গত জানুয়ারিতে পিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখায় ক্রিকেট কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। অথচ গত বছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে মোহাম্মদ আসিফকে পেটানোর পর মুচলেকা দিয়ে তাকে বলতে হয়েছিল, দুবছরের মধ্যে আর কোনো শৃঙ্খলাভঙ্গের অপরাধে জড়াবেন না। মঙ্গলবার ক্রিকেট-কর্মকর্তাদের প্রকাশ্য সমালোচনাকে আচরণবিধি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধের আওতায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় শোয়েবকে। পাকিস্তানের ক্রিকেটমহল এ নিয়ে রীতিমতো উত্তপ্ত। ইমরান খান-জাভেদ মিয়াদাঁদ-জহির আব্বাসরা প্রতিবাদমুখর। তাদের একটাই কথা