২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে 'দুঃস্বপ্ন' ভোলার সুযোগ

ক'দিন আগের দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন কিনা এ প্রশ্ন কোনো প্রশ্নই নয়। বিশেষ করে বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার বা সমর্থকের জন্য তো নয়ই। সেই দুঃস্বপ্ন ভোলার বড় একটা সুযোগ এসেছে এবং সে সুযোগ খুব ভালোভাবে কাজেও লাগাচ্ছে মোহাম্মদ আশরাফুলের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে আয়ারল্যান্ডকে সহজেই হারিয়ে সিরিজ জেতা সারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক'দিন আগের দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন কিনা এ প্রশ্ন কোনো প্রশ্নই নয়। বিশেষ করে বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার বা সমর্থকের জন্য তো নয়ই। সেই দুঃস্বপ্ন ভোলার বড় একটা সুযোগ এসেছে এবং সে সুযোগ খুব ভালোভাবে কাজেও লাগাচ্ছে মোহাম্মদ আশরাফুলের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে আয়ারল্যান্ডকে সহজেই হারিয়ে সিরিজ জেতা সারা। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ। স্রেফ আনুষ্ঠানিকতার হলেও ম্যাচটা কিন্তু ততটা তাচ্ছিল্যের নয়। এ ম্যাচ জিতলে আইরিশদের হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার হতাশাকে একটু হলেও ঢাকতে পারবে বাংলাদেশ। কারো কারো কাছে তা 'দুধের স্বাদ ঘোলে মেটানো'র মতো শোনাতেই পারে, কিন্তু কথাটা তো সত্য। অন্যদিকে ট্রেন্ট জনস্টনের দলের জন্যও এ ম্যাচ একেবারে ফেলনা নয়। বাংলাদেশ থেকে এ যাত্রা মনে রাখার মতো স্মৃতি নিয়ে যাওয়ার এটাই যে শেষ সুযোগ! সম্ভাব্য বাংলাদেশ দল : তামিম, শাহরিয়ার, আফতাব, আশরাফুল, সাকিব, রাকিবুল, ধীমান, ফরহাদ, রাজ্জাক, মাশরাফি, মাহমুদুল্লাহ। সম্ভাব্য আয়ারল্যান্ড দল : পোর্টারফিল্ড, স্ট্রাইডম, মর্গান, ও'ব্রায়েন, বোথা, কুসাক, জনস্টন, ল্যাঙ্গফোর্ড-স্মিথ, থম্পসন, ম্যাককালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১৯২৯ ঘ.