২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদের পারফরম্যান্সটা অসাধারণ, কিন্তু...

"আমরা করবো জয়..., আমরা করবো জয় একদিন'' - দল জেতার পর এটাকেই বাংলাদেশের দলীয় সঙ্গীত বানিয়ে দিয়েছেন জেমি সিডন্স। তাও আবার তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পরপরই ড্রেসিংরুমে ক্রিকেটাররা গেয়েছেন এই গান। প্রশ্ন আসতে পারে, আয়ারল্যান্ডের সঙ্গেই না তিনি কোচ হওয়ার পর প্রথম জিতলো বাংলাদেশ। তাহলে এর আগে কবে গাওয়া হলো এই বিশ্ব সঙ্গীত। অনেকে ভুলেই গেছেন, নিউজিল্যান্ডে সিডর দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে জিতেছিল মোহাম্মদ আশরাফুলের দল। বৃহষ্পতিবার আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ জয়ের পরও এই গানটি গাওয়া হলো, ম্যান অফ দি ম্যাচ ফরহাদ রেজাকে কেন্দ্রে রেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "আমরা করবো জয়..., আমরা করবো জয় একদিন'' - দল জেতার পর এটাকেই বাংলাদেশের দলীয় সঙ্গীত বানিয়ে দিয়েছেন জেমি সিডন্স। তাও আবার তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পরপরই ড্রেসিংরুমে ক্রিকেটাররা গেয়েছেন এই গান। প্রশ্ন আসতে পারে, আয়ারল্যান্ডের সঙ্গেই না তিনি কোচ হওয়ার পর প্রথম জিতলো বাংলাদেশ। তাহলে এর আগে কবে গাওয়া হলো এই বিশ্ব সঙ্গীত। অনেকে ভুলেই গেছেন, নিউজিল্যান্ডে সিডর দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে জিতেছিল মোহাম্মদ আশরাফুলের দল। বৃহষ্পতিবার আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ জয়ের পরও এই গানটি গাওয়া হলো, ম্যান অফ দি ম্যাচ ফরহাদ রেজাকে কেন্দ্রে রেখে। অথচ এই মিডিয়াম পেসারকে ঠিক নুতন বলে বল করার জন্য উপযুক্ত বলে মনে হয় না সিডন্সেরও। কিন্তু এই মুহূর্তে তাকে দলের জন্য মূল্যবান বলেও মনে করেন, "সে দলে রাসেলের জায়গা নিয়েছে। ইনিংসের শুরু এবং মাঝে দুর্দান্ত বল করে পাঁচ উইকেট নিয়েছে। ওর মতো একজনের জন্য এটা অসাধারণ পারফরম্যান্সই। এই মুহূর্তে ও আমাদের দলের মূল্যবান সদস্য।" কিন্তু সবসময়ের জন্য নয়। সেই হিসাবে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে তাকে দিয়ে বোলিং ওপেন করানোটা একধরনের জুয়া খেলা কিনা, এই প্রশ্নেও 'হ্যাঁ' বলে ফেললেন তিনি, "জুয়া খেলাই বলা যায়। দীর্ঘমেয়াদে এটা আমাদের দলের আসল রুপরেখো নয়। তবে আজকের দিনে ও অবশ্যই খুব মানিয়ে গেছে। কিন্তু একজন জেনুইন ওপেনিং বোলারের জায়গায় ওকে দিয়ে বোলিং শুরুটা হয়তো আদর্শও নয়। তবে ওর অলরাউন্ড সামর্থ্য খুব কাজে দিয়েছে। এতে ঝুঁকি ছিল। আজকে আমরা ফল পেয়েছি। কিন্তু এমন তো সবসময় ঘটবে না।" ৫ উইকেট যে পেয়ে যাবেন এমনটা অবশ্য ফরহাদও ভাবেননি, "প্রথম স্পেলের পর মনে হয়নি যে ৫ উইকেট পাবো। তাছাড়া আবীর ভাই (শাহরিয়ার নাফীস) ও আফতাব ভাই দারুণ দুটো ক্যাচ না নিলে হয়তো এতো উইকেট পেতামও না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.