২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরভজনের সঙ্গে বন্ধুত্ব করতে চান হেইডেন!

তার চোখে হরভজন সিং একটা,'নোংরা জিনিস'! সিবি সিরিজ চলার সময় ম্যাথু হেইডেনের কাছ থেকে এমন মধুর (!) সম্বোধন পেয়ে হরভজনও চুপ করে বসে থাকেননি। দেশে ফিরেই অস্ট্রেলীয় ওপেনারকে 'মিথ্যাবাদী' বলেছেন তিনি। এ থেকেই স্পষ্ট দু জনের সম্পর্ক এখন কতখানি তিক্ত! তবে সম্পর্কটা আর তিক্ত রাখতে চাইছেন না হেইডেন। আগামী মাসে ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এ খেলতে ভারতে গেলে 'ভাজ্জি'র সঙ্গে সব ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতেই তিনি আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

সিডনি, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার চোখে হরভজন সিং একটা,'নোংরা জিনিস'! সিবি সিরিজ চলার সময় ম্যাথু হেইডেনের কাছ থেকে এমন মধুর (!) সম্বোধন পেয়ে হরভজনও চুপ করে বসে থাকেননি। দেশে ফিরেই অস্ট্রেলীয় ওপেনারকে 'মিথ্যাবাদী' বলেছেন তিনি। এ থেকেই স্পষ্ট দু জনের সম্পর্ক এখন কতখানি তিক্ত! তবে সম্পর্কটা আর তিক্ত রাখতে চাইছেন না হেইডেন। আগামী মাসে ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এ খেলতে ভারতে গেলে 'ভাজ্জি'র সঙ্গে সব ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতেই তিনি আগ্রহী। "আমি তার (হরভজনের) সঙ্গে বসতে চাই। এবং আমাদের সম্পর্কটা ভালো করা যায় কিনা সে উপায়ও খুঁজে বের করতে চাই। কারণ ব্যাপারটা মোটেও ভালো হয়নি। আমি তার সঙ্গে কথা বলে আমাদের মধ্যকার গন্ডগোলটা মিটিয়ে ফেলতে। সত্যি কথা বলতে কি প্রত্যেকেই এটা নিয়ে বিরক্ত"--- 'সানডে মেইল' পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে এভাবেই হরভজনের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার আগ্রহ প্রকাশ পেয়েছে হেইডেনের কণ্ঠে। হেইডেন এখন স্বীকার করছেন,"আসলে দিনের শেষভাগে আমিই আগুনে ঘি ঢেলেছি। যা এখনো চলছে। এর তো কোনো দরকার ছিল না। এটা ছিল বিরাট ভুল।" হেইডেন অবশ্য জানিয়েছেন হরভজনকে অপমান করার কোনো ইচ্ছাই তার ছিল না। সে যাই হোক, আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএল-এ আবার দেখা হয়ে যেতে পারে দুজনের। তবে এই টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়ার আগে 'ক্রিকেট অস্ট্রেলিয়া'র অনুমতির প্রয়োজন হবে অস্ট্রেলীয় ক্রিকেটারদের। টুর্নামেন্টটা নিয়ে হেইডেন নিজেও দারুণ আশাবাদী, "যাই হোক না কেন, আইপিএল আমাদের সাহায্য করবেই। আমি চেন্নাইকে বলেছি যে আমি খেলবোই। সেখানে যেতে আমি প্রতিশ্র"তিবদ্ধ। অবশ্য যদি ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে যাওয়ার অনুমতি দেয়।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.